ছবি : আপন দেশ
খাগড়াছড়ি, মাগুরা ও মাদারীপুরে নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, মাগুরার পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন ডিএমপির উপপুলিশ কমিশনার মোল্লা আজাদ হোসেন, মাদারীপুরে পাঠানো হচ্ছে মাগুরার পুলিশ সুপার হাবিবুর রহমানকে এবং সিআইডির পুলিশ সুপার মোরতোজা আলী খানকে খাগড়াছড়ির পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
আরও পড়ুন : র্যাবের নতুন মহাপরিচালক আহসান হাবীব পলাশ
জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































