ছবি : সংগৃহীত
ভারতে রাশিয়ার তৈরি একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার (১৩ জুন) দেশটির উত্তর-পূর্বাঞ্চলের একটি প্রত্যন্ত বিমানঘাঁটিতে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে।
এক বিবৃতিতে ভারতীয় সামরিক বাহিনী জানিয়েছে, একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলের একটি প্রত্যন্ত বিমানঘাঁটিতে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে। বিমানটি রাশিয়ার তৈরি ছিল।
বিবৃতিতে বলা হয়, জোরহাটে অবতরণের সময় ভারতীয় বিমানবাহিনীর একটি আন-৩২ বিমান দুর্ঘটনার শিকার হয়। ঘটনার কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে এতে হতাহতের বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।
আরও পড়ুন : ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়, সক্রিয় থাকবে যেসব অঞ্চলে
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি দুর্ঘটনাস্থলের ছবি প্রকাশ করেছে। যেখানে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী এবং বিধ্বস্ত বিমান দেখা গেছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































