Apan Desh | আপন দেশ

‘মদের দাম বাড়ানো বাজেটও বিরোধী দলের ভালো লাগে না’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:৫৮, ১৩ জুন ২০২৬

‘মদের দাম বাড়ানো বাজেটও বিরোধী দলের ভালো লাগে না’

ছবি : আপন দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘যে বাজেটে ট্যাক্স কমানো হয় এবং মদের দাম বাড়ানো হয়, সে বাজেটও বিরোধী দলের ভালো লাগে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।’

শনিবার (১৩ জুন) সকালে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে পাতলী-মাছুয়াখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘প্রতিবার বাজেট দেয়া হলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ে। কিন্তু এবার বাড়েনি। কারণ সরকার বাজেটে ৬০টি পণ্যের ওপর ট্যাক্স তুলে নিয়েছে।’

তিনি বলেন, ‘মানুষের জন্য ক্ষতিকর পণ্যের ওপর সরকার ট্যাক্স বাড়িয়েছে। যে বাজেটে ট্যাক্স কমানো হয়, মদের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের ভালো লাগে না। তাদের উদ্দেশ্য মানুষকে বিভ্রান্ত করা, দেশে অশান্তি তৈরি করা।’

প্রধানমন্ত্রী বলেন, ‘যারা বিভ্রান্তকারী, বিভিন্ন সময় তারা ষড়যন্ত্র করে দেশের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছিল। দেশের জন্য যারা কাজ করে, নির্বাচনে জনগণ তাদেরই দায়িত্ব দিয়েছে। আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করে যাব, দেশ এবং জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাব।’

বাজেটে কৃষকদের জন্য বরাদ্দ রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, “আগামী এক বছরের মধ্যে প্রতি উপজেলায় ৮-১০ হাজার কৃষকের কাছে ‘কৃষক কার্ড’ পৌঁছে দিতে সক্ষম হবে সরকার।”

আরও পড়ুন : ক্রিকেটার নাঈমকে নির্যাতন : ৩ পুলিশ প্রত্যাহার

সরকার প্রধান বলেন, ‘প্রায় ৫০ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পাতলী খাল খনন করেন। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে পুনঃখনন শুরু হলো। এর মাধ্যমে ৪০ হাজার মানুষ উপকৃত হবে, ১২০০ হেক্টর জমি চাষাবাদ বাড়বে এবং সাড়ে ৮ হাজার কৃষক সরাসরি সেচ সুবিধা পাবে।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়