Apan Desh | আপন দেশ

গুণীজনদের জীবদ্দশায় মূল্যায়ন করতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:৫৫, ১৩ জুন ২০২৬

আপডেট: ১৭:০০, ১৩ জুন ২০২৬

গুণীজনদের জীবদ্দশায় মূল্যায়ন করতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

অনেক সময় সমাজের কল্যাণে কাজ করা মানুষের প্রকৃত মূল্যায়ন মৃত্যুর পর করা হয়। অথচ জীবদ্দশায় তাদের যথাযথ সম্মান ও স্বীকৃতি প্রদান করা হলে ভবিষ্যতে আরও অনেক মানুষ সমাজসেবামূলক কর্মকাণ্ডে উৎসাহিত হবেন বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

শনিবার (১৩ জুন) সকালে কুমিল্লা জাতীয় কবি নজরুল ইসলাম ইনস্টিটিউট কেন্দ্রে ‘গুণীজন সম্মাননা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজ করে  বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখা।

মন্ত্রী বলেন, সমাজ ও মানবকল্যাণে নিবেদিতভাবে কাজ করা ব্যক্তিদের যথাযথ সম্মান প্রদান করা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা অতীত প্রজন্মের কাছ থেকে একটি সমাজ ও পৃথিবী উত্তরাধিকারসূত্রে পেয়েছি। এখন আমাদের দায়িত্ব আগামী প্রজন্মের জন্য আরও সুন্দর, মানবিক ও বাসযোগ্য পৃথিবী গড়ে দিয়ে যাওয়া। 

আরও পড়ুন<<>>মদের দাম বাড়ানো বাজেটও বিরোধী দলের ভালো লাগে না

তিনি বলেন, করোনা মহামারির কঠিন সময়ে যখন অনেকেই আতঙ্কে ঘরবন্দি ছিলেন, তখন কিছু সাহসী ও মানবিক মানুষ নিজেদের ঝুঁকি উপেক্ষা করে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা হিসেবে কাজ করে।

মন্ত্রী আরও বলেন, অন্যকে উপদেশ দেয়ার আগে নিজেদের সংশোধন করা জরুরি। আমরা যদি নিজেদের আচরণ ও কর্মের মাধ্যমে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করতে পারি, তাহলে সমাজ পরিবর্তনের অধিকার ও গ্রহণযোগ্যতা দুটোই অর্জিত হবে।

অনুষ্ঠানে সমাজসেবা, শিক্ষা, চিকিৎসা, সংস্কৃতি, ক্রীড়া ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিনের অবদান ও বিশেষ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ কুমিল্লার পাঁচ বিশিষ্ট ব্যক্তিত্বকে ‘গুণীজন সম্মাননা-২০২৬’ প্রদান করা হয়। প্রধান অতিথি তাদের হাতে সম্মাননার ক্রেস্ট তুলে দেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়