Apan Desh | আপন দেশ

চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ৬ লেন করার ঘোষণা প্রধানমন্ত্রীর

কক্সবাজার প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:৩৭, ১৩ জুন ২০২৬

আপডেট: ২০:৫২, ১৩ জুন ২০২৬

চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ৬ লেন করার ঘোষণা প্রধানমন্ত্রীর

ফাইল ছবি

চট্টগ্রাম-কক্সবাজার সড়ককে ৬ লেনে উন্নীত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, কয়েকদিন পরেই মাতারবাড়ী বন্দর চালু হবে। আগামী দিনে এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের জন্য কক্সবাজার-চট্টগ্রাম সড়কটি অন্তত ৬ লেন হওয়া উচিত।

শনিবার (১৩ জুন) রাতে কক্সবাজারের চকরিয়ায় জনসভায় তিনি এ ঘোষণা দেন।

তারেক রহমান বলেন, দীর্ঘ ২৫ বছরে কক্সবাজারের গুরুত্ব অনেক বৃদ্ধি পেয়েছে। কয়েকদিন পরেই মাতারবাড়ী বন্দর চালু হবে। আগামী দিনে এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের জন্য কক্সবাজার-চট্টগ্রাম সড়কটি অন্তত ৬ লেন হওয়া উচিত। এসময় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ককে ৪ থেকে ৬ লেনে উন্নীত করার ঘোষণা দিয়ে শিগগির এর কাজ শুরু হবে বলে জানান প্রধানমন্ত্রী।

আরও পড়ুন <<>> চিকিৎসা ব্যবস্থাকে সহজ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

লবণ চাষিদের নিয়ে তিনি বলেন, লবণ চাষিরা তাদের উৎপাদিত পণ্যের সঠিক দাম পায় না। আগামী কিছুদিনের মধ্যে আমরা একটি দাম নির্ধারণ করব, যাতে লবণ চাষিরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পায়।

তিনি আরও বলেন, দু’দিন আগে আমরা বাজেট উত্থাপন করেছি। যারা দেশ সম্পর্কে চিন্তা করে তারা বলেছে- এ বাজেটে দেশের মানুষের উপকার হবে। এ বাজেট জনগণের পক্ষের বাজেট। বাজেটে নিত্যপণ্যের ওপর ট্যাক্স উঠিয়ে নেয়া হয়েছে। কিন্তু কিছু কিছু মানুষ বাজেটের বিপক্ষে রাস্তায় নেমে মিছিল করেছে। যারা জনগণের বাজেট নিয়ে সমালোচনা করে, তারা জনগণের জন্য রাজনীতি করে না।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়