Apan Desh | আপন দেশ

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়, সক্রিয় থাকবে যেসব অঞ্চলে 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:২০, ১৩ জুন ২০২৬

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়, সক্রিয় থাকবে যেসব অঞ্চলে 

ছবি : আপন দেশ

একটি শক্তিশালী বৃষ্টিবলয় বাংলাদেশের দিকে ধেয়ে আসছে। এটি আগামী ১৮ জুন থেকে অন্তত ১২ দিন সক্রিয় থাকতে পারে। বলয়ের প্রভাবে দেশের চার বিভাগের অধিকাংশ জেলায় ভারীবৃষ্টি হতে পারে।

শনিবার (১৩ জুন) ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

বিডব্লিউওটি জানায়, বছরের প্রথম বর্ষাকালীন বৃষ্টিবলয় দেশে সক্রিয় হতে পারে আগামী ১৮-১৯ জুন। ২৯-৩০ জুন পর্যন্ত পর্যায়ক্রমে এটি সক্রিয় হতে পারে। এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি জেলায় ভারি বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন : ‘মদের দাম বাড়ানো বাজেটও বিরোধী দলের ভালো লাগে না’

বিডব্লিউওটি আরও জানায়, বর্ষাকালীন বৃষ্টিবলয় হওয়ায়, এর প্রভাবে ঝড় ও বজ্রপাত অনেক কম থাকতে পারে। স্বাভাবিক দমকা হাওয়া ও বাতাসের এলোমেলো প্যাটার্নের কারণে কিছুকিছু স্থানে বজ্রপাত হতে পারে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়