Apan Desh | আপন দেশ

‘বাংলাদেশের পরিসংখ্যান অনেক দেশই বিশ্বাস করে না’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৪:৪৬, ১১ জুলাই ২০২৬

‘বাংলাদেশের পরিসংখ্যান অনেক দেশই বিশ্বাস করে না’

ছবি: আপন দেশ

অনেক দেশই বাংলাদেশের পরিসংখ্যান বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শনিবার (১১ জুলাই) রাজধানীতে পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের আয়োজিত বিশেষ সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

সরকারি হিসেবে দেশে ৮৪ লাখ গাছ লাগানো হলেও, এ তথ্যের সত্যতা নিয়ে খোদ সরকারের ভেতরেই তৈরি হয়েছে সংশয়। পরিবেশমন্ত্রী বলছেন, শুধু প্রধানমন্ত্রী নন, এ পরিসংখ্যান তার নিজের কাছেও বিশ্বাসযোগ্য নয়।

আব্দুল আউয়াল মিন্টু বলেন, বাংলাদেশের এমন ত্রুটিপূর্ণ পরিসংখ্যানের কারণেই আন্তর্জাতিক মহলে দেশের তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেক দেশই বাংলাদেশের পরিসংখ্যান বিশ্বাস করে না।

আরও পড়ুন<<>>ইমাম-খতিব-মুয়াজ্জিনদের জন্য বিশেষ সকর্তবার্তা

এদিকে দেশের বিশাল শ্রমবাজারের কর্মসংস্থান নিশ্চিত করতে প্রতিবছর লাখ লাখ মানুষের জন্য শিল্পায়ন জরুরি। তবে প্রবৃদ্ধি অর্জনের এ দৌড়ে পরিবেশকে বাজি রাখা যাবে না বলে উল্লেখ করেন তিনি।

পাশাপাশি জলবায়ু পরিবর্তনের উৎস চিহ্নিত না করে কেবল পরিণতি নিয়ে কথা বলাকে ফলপ্রসূ মনে করছেন না তিনি। তার মতে, কর্মসংস্থানের জন্য শিল্পায়ন প্রয়োজন, তবে তা কোনোভাবেই পরিবেশ ধ্বংস করে নয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়