Apan Desh | আপন দেশ

বাজেটের পর ৬১ পণ্যের দাম স্বাভাবিক রয়েছে: প্রতিমন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:২১, ১১ জুলাই ২০২৬

বাজেটের পর ৬১ পণ্যের দাম স্বাভাবিক রয়েছে: প্রতিমন্ত্রী

ছবি: আপন দেশ

বাজেট পাশের পর প্রত্যেকবার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ানো হয় কিন্তু এবারের চিত্র ভিন্ন। এবার বাজেটের পরও ৬১ নিত্যপণ্যের মূল্য স্বাভাবিক রয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
তিনি বলেন, এটাই তারেক রহমানের সরকার। এটাই বিএনপি সরকার।

প্রতিমন্ত্রী বলেন, আমার অনুরোধ আমরা যাদের অনুদান দিচ্ছি তাদের দলীয় কোন পরিচয় দেখবেন না। দলমল নির্বিশেষে যারা পাওয়ার যোগ্য তাদেরকেই অনুদান দিবেন। এখন দেখবেন অনেক আত্মীয় বের হবে, অনেক দাবী করবে, এসবের দিকে তাকাবেন না। বরং দলের ত্যাগী নেতাকর্মীদের দিকে তাকাবেন। 

আমি পঞ্চগড়ের সকল মানুষের এমপি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আজকে আমি মন্ত্রী হয়েছি, সারাদেশের ভোটারদের মন্ত্রী হয়েছি। অতএব আমাকে সকলের ভোটার হয়ে থাকতে হবে নয়তোবা আমাদেরও ওই বিগত ফ্যাসিস্ট সরকারের মত অবস্থা হবে।

তিনি আরও বলেন, বিগত সরকার প্রধান সাড়ে নয়শ টাকায় দুপুরের খাবার খেতেন আর বর্তমান তারেক রহমান সরকার একশ পঞ্চাশ টাকায় দুপুরের খাবার খান। শুধু উনি একাই নন অফিসের সকলেই খান এমনকি আমরাও দেড়শ টাকার খাবার খাই। তারেক রহমান যদি জীবনমান পরিবর্তন করতে পারেন তাহলে আমরা কেন পারব না। আসুন সবাই মিলে পরিবর্তন হই দেশকে ভালোবাসি। এক সঙ্গে সবাই মিলে দেশ গড়ি। 

আরও পড়ুন<<>>বাংলাদেশের পরিসংখ্যান অনেক দেশই বিশ্বাস করে না

শনিবার (১১ জুলাই) দুপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে অসহায় মেধাবী শিক্ষার্থী, গরীব, দুঃস্থ ও স্বাস্থ্য কর্মীদের মাঝে বাই সাইকেল, সেলাই মেশিন, শাড়ি ও বিপি মেশিন বিতরণ করা হয়।

জেলা পরিষদের আয়োজনে মাহফিলের সভপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  উপহার সামগ্রিক বিতরণ করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

এ সময় জেলা প্রশাসক শুকরিয়া পারভিন, পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী অঞ্জন কুমার, জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলার অসহায় মহিলাদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষে ৭৭ টি শেলাই মেশিন, শিক্ষার্থীদের ১১৭ টা বাই-সাইকেল, ১১১ টি কমিউনিটি ক্লিনিকে বিপি মেশিনসহ শাড়ী বিতরণ করা হয়।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়