Apan Desh | আপন দেশ

আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জিতবে, অপ্টার ভবিষ্যদ্বাণী

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৪:০৪, ৭ জুলাই ২০২৬

আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জিতবে, অপ্টার ভবিষ্যদ্বাণী

ছবি : সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। হাইভোল্টেজ ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহের যেন শেষ নেই। 

এ ম্যাচের ভবিষ্যদ্বাণী করেছে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ সংস্থা অপ্টার সুপার কম্পিউটার।

মঙ্গলবার (০৭ জুলাই) রাত ১০টায় যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। শেষ ষোলোর এ লড়াইয়ে জয়ী দল জায়গা করে নেবে কোয়ার্টার ফাইনালে।

অপ্টা ২৫ হাজার সিমুলেশন চালিয়ে দেখেছে, নির্ধারিত ৯০ মিনিটে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৬৯ দশমিক ১ শতাংশ। 

অন্যদিকে মিশরের জয়ের সম্ভাবনা মাত্র ১২ দশমিক ৩ শতাংশ। বাকি ১৮ দশমিক ৬ শতাংশ সম্ভাবনা রয়েছে ম্যাচটি ড্র হওয়ার। সেক্ষেত্রে খেলা গড়াতে পারে অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকারে।

লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা টুর্নামেন্টে এখন পর্যন্ত দারুণ ছন্দে রয়েছে। যদিও শেষ ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে কঠিন লড়াইয়ের পর জয় পেয়েছে আলবিসেলেস্তেরা। 

অন্যদিকে মোহাম্মদ সালাহকে সামনে রেখে মিশরও আত্মবিশ্বাসী। অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে আফ্রিকার দলটি।

আরও পড়ুন : পর্তুগালকে হারিয়ে স্পেনের নতুন রেকর্ড

অপ্টার পূর্বাভাসে আর্জেন্টিনা স্পষ্ট ফেবারিট হলেও নকআউট পর্বে যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরে যেতে পারে। বিশেষ করে সালাহর মতো বিশ্বমানের তারকা থাকায় মিশরকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী মক্কা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া আইডি, প্রতারক রিমান্ডে দ. কোরিয়া-যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী নুসরাত হত্যায় দু’জনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন ছয় মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতা বেশি: সি‌পি‌ডি বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বিএনপির মিডিয়া সেলের এক সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি ঢাকায় বাংলাদেশে-ব্রাজিল ম্যাচ ৬ অক্টোবর বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা: নিষেধাজ্ঞায় ইরানের শাসনব্যবস্থার পতন হবে না
City Touch