Apan Desh | আপন দেশ

মো. নজরুল ইসলাম মোল্লার কবিতা ‘সরাইখানার কড়াইয়ে উঠতে চাই’

মো. নজরুল ইসলাম মোল্লা

প্রকাশিত: ১৫:৪২, ১১ জুলাই ২০২৬

মো. নজরুল ইসলাম মোল্লার কবিতা ‘সরাইখানার কড়াইয়ে উঠতে চাই’

ছবি: আপন দেশ

সরাইখানার কড়াইয়ে উঠতে চাই

চিড়িয়াখানার চিরিয়াও আসে দুর্ভেদ্য দেয়াল টপকে
নক্ষত্রের নৌকায় চেপে হাজির হয় গাংচিল; 
পাতা বাহারের কাণ্ড বেয়ে তরতরিয়ে উঠে 
দুর্বল প্রাণা ঘাসফড়িং
আসে না কেবল ভীমরুলের বিষ।

পাহাড়ের বুক চিরে ঝর্ণা বয়,
পাথরেও চুমু খায় আগুন জ্বালানো জল,
ধেয়ে নামে নদীর নাভিতে।
দেখা মেলে না কেবল কিং কোবরার সুচালো দাঁত।

মাছেদের মেলায় উৎসবের আমেজ,
খালবিলের দাড়ি ধরে হেঁচকা টানে বোয়াল,
শোলের পাখনায় বসে পিয়ানো বাজায় জেলে।
কেবল খোঁজ মেলে না হাঙরের শিক।

ঋতুচক্রে সাজে পৃথিবীর ক্যানভাস,
বিপত্নীক ললনার আদর পায়,
বিধবার সাদা শাড়িও রঙিন হেসে বাতাস উড়ায়।
আমার কাফনের বাজারে ক্রেতারা কৃপণ।

শোরগোল আর ভাল্লাগে না,
শান্তি খুঁজে পাই না ফুলের তোড়ায়,
দুর্বার আকাঙ্ক্ষা কোটি কোটি বছরের লম্বা ঘুমে নিস্তেজ হতে; 
এ নিষ্ঠুর সভ্যতার মৈথুনে আমি ক্লান্ত ভীষণ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়