Apan Desh | আপন দেশ

প্রাথমিক বৃত্তির ফল ঘোষণা রোববার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৫৮, ১১ জুলাই ২০২৬

প্রাথমিক বৃত্তির ফল ঘোষণা রোববার

ফাইল ছবি

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল রোববার (১২ জুলাই) ঘোষণা করা হবে। ওইদিন দুপুরে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফলাফল প্রকাশ করবেন প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (১১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (০৯ জুলাই) প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশের কথা ছিল। এ লক্ষে বুধবার (০৮ জুলাই) প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এর ফলাফল প্রস্তুতও করা হয়।

পরবর্তীতে প্রস্তুতকৃত ফলাফল ওয়েব পোর্টালে আপলোড করতে প্রয়োজনীয় লিংক তৈরির জন্য প্রাথমিক শিক্ষা অধিদফতরের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসকে দায়িত্ব দেয়া হয়। সে সঙ্গে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার আগে যেন ফলাফল ওয়েব পোর্টালে আপলোড করা না হয় সে জন্য তাকে নির্দেশনা দেয়া হয়।

তবে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের আগেই বৃহস্পতিবার সকাল ১০টায় ওয়েব পোর্টালে ঢাকা বিভাগের ৯টি জেলার ফলাফল ওই লিংকগুলোয় আপলোড করা হয়।

আরও পড়ুন <<>> পরিবেশ বিতর্কে চ্যাম্পিয়ন বাকৃবি ডিবেটিং সংঘ

যেখান থেকে সাধারণ ব্যবহারকারীরা ফলাফল সংগ্রহ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। বিষয়টি প্রকাশ্যে আসলে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

পরবর্তীতে এ ঘটনায় সংশ্লিষ্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারকে বরখাস্ত করা হয়। সবশেষ শনিবার আনুষ্ঠানিকভাবে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এর ফল প্রকাশের তারিখ জানাল কর্তৃপক্ষ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়