ছবি : সংগৃহীত
ইরানে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত বিভিন্ন মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে ইরান। এর মধ্যে শান্তি আলোচনা পুনরায় শুরু করাতে তেহরানে গেছেন কাতারের মধ্যস্থতাকারীরা।
দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতাও বেড়েছে। তবে যুক্তরাষ্ট্রের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে ইরান জানিয়েছে, তারা সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত।
শনিবার (১১ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
আল-জাজিরার তথ্যমতে, কাতারের এ প্রতিনিধিদল ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরিবেশ তৈরির চেষ্টা করবেন।
তবে পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সদিচ্ছা নিয়ে এখন সন্দিহান ইরানের কর্মকর্তারা।
তাদের মতে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের হামলা এবং পরবর্তী রাজনৈতিক অবস্থান তাদের সন্দেহ আরও বাড়িয়েছে।
ইরানের পাঁচটি প্রদেশে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় বেসামরিক ও সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে। এসব হামলায় অনেকে নিহত ও আহত হয়েছেন।
আরও পড়ুন : আমাকে হত্যার চেষ্টা করলে ইরান নিশ্চিহ্ন হবে: ট্রাম্প
এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্প্রতি এক বক্তব্যে সমঝোতা স্মারক একতরফাভাবে বাতিলের ঘোষণা পরিস্থিতিকে আরও জটিল করেছে বলে মনে করছে তেহরান।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































