ছবি: আপন দেশ
পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এবং সবুজ বনায়নে বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাগেরহাটে ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ, বাগেরহাটের যৌথ আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমসহ আরও অনেকে।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের প্রতিটি মানুষকে বৃক্ষরোপণ আন্দোলনে সম্পৃক্ত হতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর পরিচর্যা নিশ্চিত করেও সবুজ পরিবেশ গড়ে তোলা প্রতিটি নাগরিকের কর্তব্য।
আরও পড়ুন<<>>বাজেটের পর ৬১ পণ্যের দাম স্বাভাবিক রয়েছে: প্রতিমন্ত্রী
জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান তিনি।
উক্ত অনুষ্ঠানে বাগেরহাট এসপি হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন বাংলাদেশের অক্সিজেনের বড় একটি অংশ উৎপাদন হয় বাগেরহাট জেলার সুন্দরবন থেকে। মানুষকে সুন্দর সতেজ ও পরিবেশ রক্ষায় সবুজ বনায়নের বিকল্প নেই। তাই সকলের সহযোগিতায় সবুজ শ্যামল বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি একটি করে বনজ ও ফলজ বৃক্ষরোপণ করেন। বৃক্ষরোপণ শেষে বৃক্ষমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এ সময় বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বন পরিবেশ ও জলবায়ু প্রতিমন্ত্রী ড.ফরিদুল ইসলাম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিশুদের মধ্যে উৎসাহ বৃদ্ধির লক্ষে ক্রেস্ট ও বিভিন্ন গাছের চারা বিতরণ করেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































