জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে পুনরায় তুলতে আর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে না।
মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) নির্বাচনের কমিশনের (ইসি) এনআইডি শাখার সহকারী পরিচালক (বৈধ ও সঠিকতা যাচাই) মুহাম্মদ সরওয়ার হোসেনের সই করা অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।
আরও পড়ুন<<>> আপত্তিকর ভিডিও প্রকাশ, বিএফআইইউ প্রধানকে সরিয়ে দিল সরকার
এতে বলা হয়েছে, নাগরিকদের দুর্ভোগ দূরীকরণ ও এনআইডি সেবা সহজীকরণের বৃহত্তর স্বার্থে হারানো বা নষ্ট হবার কারণে নতুন জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির ক্ষেত্রে সাধারণ ডায়েরি (জিডি) দাখিলের বিধান নির্বাচন কমিশনের অনুমোদক্রমে বিলুপ্ত করা হলো।
অফিসিয়ালি আজ এ বিধান তুলে দেয়া হলেও আরও আগে থেকেই বিষয়টি চর্চা হতো।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

























