Apan Desh | আপন দেশ

জিডি

মূল্যস্ফীতি-জিডিপির হিসাব পদ্ধতি সংস্কার আনছে সরকার

মূল্যস্ফীতি-জিডিপির হিসাব পদ্ধতি সংস্কার আনছে সরকার

মূল্যস্ফীতি ও জিডিপির হিসাব পদ্ধতিতে বড় ধরনের সংস্কার আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য বিশেষজ্ঞদের সমন্বয়ে দুটি কারিগরি কমিটি গঠন করা হবে। এ তথ্য জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। দেশের অর্থনৈতিক সূচকের হিসাব আরও নির্ভুল ও আন্তর্জাতিক মানসম্মত করতে মূল্যস্ফীতি, ভোক্তা মূল্যসূচক (সিপিআই), মজুরি হার সূচক এবং মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হিসাব পদ্ধতিতে সংস্কার আনার উদ্যোগ নেয়া হয়েছে। একই সঙ্গে অতীতে প্রকাশিত অর্থনৈতিক তথ্যও পুনর্মূল্যায়ন করা হবে বলেও জানান  প্রতিমন্ত্রী।

০৯:৩২ পিএম, ২০ জুন ২০২৬ শনিবার

প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি, থানায় জিডি

প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি, থানায় জিডি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে মিথুন ঢালী নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতার বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সম্প্রতি শরীয়তপুরের জাজিরা থানার ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম ওই জিডি করেন। জিডিতে তাকেও প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে বলে উল্লেখ করেছেন ওসি।  অভিযুক্ত মিথুন ঢালী স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক। বিদেশি একটি নম্বর থেকে কল করে এ হুমকি দেন বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম। জিডিতে উল্লেখ করা হয়, গত ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ নেতা মিথুন ঢালী জাজিরা থানা এলাকার আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে একটি গোপন বৈঠক করেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালালে তারা কৌশলে পালিয়ে যান। 

০৬:৫৯ পিএম, ৪ অক্টোবর ২০২৫ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement