Apan Desh | আপন দেশ

‘শেখ পরিবারকে বাদ দিয়ে আ. লীগকে রাজনীতি করতে হবে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:০৫, ১৮ মার্চ ২০২৫

আপডেট: ২২:৫৩, ১৮ মার্চ ২০২৫

‘শেখ পরিবারকে বাদ দিয়ে আ. লীগকে রাজনীতি করতে হবে’

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতি করতে হলে দলের মধ্যে সংস্কার সম্পন্ন করে হবে। এক্ষেত্রে শেখ হাসিনাসহ তার পরিবারের সবাইকে আওযামী লীগ থেকে বহিষ্কার করতে হবে। এরপর দলটি পুনর্বাসিত হতে পারে।

মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটে এক সেমিনারে এসব কথা বলেন তিনি।

মাহমুদুর রহমান বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে হলে আওয়ামী লীগ সুযোগ দিতে হবে বলে আলোচনা শোনা যাচ্ছে। তবে সংস্কারের আগে দলটিকে পুনর্বাসিত করার সুযোগ নেই। বিপ্লবোত্তর বাংলাদেশে এ প্রশ্নই উঠতে পারে না।

আরওপড়ুন<<>>রাজধানীতে নারী সাংবাদিককে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ২

তিনি আরও বলেন, নতুন রাজনৈতিক দলের মধ্যে সাংঘর্ষিক বিবৃতি দেখতে পাচ্ছি। দলীয় বয়ানে দলটিকে গুরুত্ব দিতে হবে। দলের বক্তব্যে সবাইকে সন্তুষ্ট করার প্রচেষ্টা দেখতে পাচ্ছি। মনে রাখতে হবে রাজনৈতিক বয়ানে সবাইকে সন্তুষ্ট করা যায় না।

মাহমুদুর রহমান বলেন, আওয়ামী লীগকে নির্বাচনে নিতে আন্তর্জাতিক চাপ আসবে। সে চাপ মোকাবেলাও করতে হবে। ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হলে জিরো পলিটিকাল চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এ সময় মার্কিন জাতীয় গোয়েন্দা (ডিএনআই) বিভাগের প্রধান তুলসি গ্যাবার্ড ভারতে বসে অপপ্রচার চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

কোদাল দিয়ে কুপিয়ে ৩ জনকে হত্যা মেয়েদের স্নাতক পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার ঘোষণা প্রস্তুতি শেষ হলে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে : বিদ্যুৎমন্ত্রী বিএনপির রাজনীতি হচ্ছে মানুষকে ভালো রাখা: প্রধানমন্ত্রী অপতথ্য রোধে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে : তথ্যমন্ত্রী জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প শার্শায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিপীড়িতদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী আমির হামজার আগাম জামিন জামালপুরে গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু পাঁচ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস সৌদি আরবে ৪ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু