Apan Desh | আপন দেশ

কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসবের পুরস্কার বিতরণ 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:২৬, ১৪ সেপ্টেম্বর ২০২৬

কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসবের পুরস্কার বিতরণ 

ছবি : আপন দেশ

কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ এর পুরস্কার বিতরণ হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) ডিআরইউর সাগর-রুনী মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) এ আয়োজনের পৃষ্ঠপোষকতা করেছে মৌসুমী ইন্ডষ্ট্রিজ লিমিটেড। 

অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এতে সভাপতিত্ব করেন ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন।

এতে আরও ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) জাহেদ পারভেজ চৌধুরী, বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি ও জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ জাবের।

ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল এবং সাবেক ক্রীড়া লেখক, সংগঠক ও ব্যাংকার সেলিম নজরুল হক উপস্থিত ছিলেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, দেশের সকল ক্রীড়া ফেডারেশনকে একটি সিড মানি দেয়া হবে। যার লভ্যাংশ থেকে যে অর্থ পাবে, তাই দিয়ে খেলা চালাতে পারবে। ঠিক সেরকম একটি সিড মানিও ডিআরইউকে দেয়ার কথা ভাবছি আমরা। যাতে সাংবাদিকদের খেলা আয়োজন করতে কোন সমস্যা না হয়।

আরও পড়ুন <<>> সড়ক দূর্ঘটনায় নড়াইলের সাংবাদিক কাজী আশরাফ নিহত

আবদুল্লাহ জাবের বলেন, খেলাধূলা দেশের যুব সমাজের চালিকা শক্তি। খেলায় মনন বিকশিত হয়, শরীর ভাল থাকে। তাই আমি ডিআরইউর এ আয়োজনকে স্বাগত জানাই।

আবু সালেহ আকন বলেন, আমরা সাংবাদিকরা লেখালেখির পাশাপাশি খেলাতেও যে সেরা সেটাই আমার প্রমাণিত হয়েছে। আমরা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে খেলাধূলা করার সহযোগিতা চাই। 

ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, ডিআরইউ বছরব্যাপী বিভিন্ন খেলাধুলার আয়োজন করে থাকে। সামনে ডিআরইউর উদ্যোগে ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হবে। এসব আয়োজনকে আরও আকর্ষণীয় ও বৃহৎ পরিসরে করার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, ডিআরইউর ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল করতে সিড মানির প্রয়োজন রয়েছে। এ জন্য সরকার, বিভিন্ন প্রতিষ্ঠান ও ক্রীড়াপ্রেমী ব্যক্তি ও সংগঠনের প্রতি ডিআরইউকে সিড মানি দেয়ার আহবান জানাই। 

এবারের আসরে ১৫টি ইভেন্টে ডিআরইউর প্রায় তিন শতাধিক সাংবাদিক অংশ নেন। কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব- ২০২৬ আসরে সেরা পুরুষ ক্রীড়াবিদ হিসাবে শফিকুল কবির ট্রফি জিতে নেন এশিয়ান টিভির বাতেন বিপ্লব। সেরা নারী ক্রীড়াবিদ হিসাবে এম আনোয়ারুল হক ট্রফি জিতে নেন দি প্রেসেঞ্জা নিউজ এজেন্সির জাহিদা পারভেজ ছন্দা। 

আপন দেশ/কেএম/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়