কাদের গণি চৌধুরী। ইনসেটে কামাল উদ্দিন সবুজ ও বাসস লোগো
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেয়েছেন সিনিয়র সাংবাদিক কাদের গণি চৌধুরী।
তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব। বিএনপির নির্বাহী কমিটির সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক। বিএনপির মিডিয়া সেলের সদস্য ছিলেন কাদের গণি চৌধুরী। দীর্ঘদিন তিনি পেশাজীবী সংগঠনের নেতৃত্ব দিয়েছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়। এতে বলা হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে কাদের গণি চৌধুরীকে এক বছরের জন্য চুক্তিতে বাসসের এমডি ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ দেয়া হলো।
কাদের গণি চৌধুরী বাসসের সদ্য সাবেক এমডি ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজের স্থলাভিষিক্ত হলেন।
এর আগে মাহবুব মোর্শেদ পদত্যাগ করেন। তার বিরুদ্ধে নানামুখি অভিযোগ ছিল। সাংবাদিক সংগঠন ডিইউজে, বিএফইউজে কর্মসূচি পালন করে। ডিআরইউ তার কর্ম কণ্ডের জন্য নিন্দা জানায়।
এদিকে কামাল উদ্দিন সবুজ এক বছরের জন্য নিয়োগ পেলেও মেয়াদপুরন করতে পারলেন না। তাকে নিয়ে বাসস ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ক্ষোভ ছিল।
আপন দেশ/ এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































