Apan Desh | আপন দেশ

হৈমন্তী শুক্লা ওঝার কবিতা ‘স্বপ্ন ভঙ্গ’

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ০০:২৩, ১৪ অক্টোবর ২০২৬

আপডেট: ০০:২৩, ১৪ অক্টোবর ২০২৬

হৈমন্তী শুক্লা ওঝার কবিতা ‘স্বপ্ন ভঙ্গ’

ছবি: আপন দেশ

স্বপ্ন ভঙ্গ

ভেবেছিলাম আর একটা তাজমহল গড়বো
তোমার জন্য। 
যেখানে ইট-কাঠ-বালু পাথর 
কিছুই থাকবে না, 
থাকবে বিশ্বাস আর নিরেট ভালোবাসা।
যমুনার তীরে নয়!
গড়ে উঠবে মনের সমুদ্র তীরে 
সেই সুবিশাল অট্টালিকা। 
যেখানে হিংসা বিদ্বেষ, লোভ, লালসার 
পিছুটান থাকবে না। 
কেবলি ভাসিয়ে নিয়ে যাবে,
তোমাকে আমাকে প্রেমের জোয়ারে। 
কিন্তু না, স্বপ্ন দেখার আগেই
ভেঙে গেল সাধ!
তোমারি ছলা-কলায়
জীবনে নেমে এলো অবসাদ।
কোলাহল পূর্ণ পৃথিবীর এক কোণে 
আজ নিঃস্বপ্রাণ এই প্রাণীর বাস।
মিথ্যে আর ছলনার মায়াজালে
পারিনি নিজেকে জড়াতে
তাই তো একাকী জীবন! 
রং বদলাতে পারিনি ক্ষণে ক্ষণে,
তোমারি মতন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ঋণ দিলো সোনালী ব্যাংক ড. ইউনূসকে হেনস্তায় সাবেক উপদেষ্টাদের নিন্দা চকবাজারের আগুন নেভেনি ৫ ঘণ্টায়ও অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল-মাইকেল উডফোর্ড স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি রিয়াদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা রূপপুরে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া রিয়াদ বিমানবন্দরে হামলায় আরও ৪ বাংলাদেশি আইসিইউতে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন হাসান মাহমুদ বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের মাঝপথ থেকে ফিরে এলো ইউএস-বাংলা, ৫ ফ্লাইট বাতিল রিয়াদে হামলার নিন্দা ট্রাম্পের, হুতিবিরোধী অভিযানের ইঙ্গিত কিং খালিদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২
City Touch