Apan Desh | আপন দেশ

‘শরৎকালীন নাট্যোৎসব ২০২৬’: মঞ্চস্থ হবে ৩ নাটক

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:২৭, ৯ অক্টোবর ২০২৬

আপডেট: ১৭:৪৩, ৯ অক্টোবর ২০২৬

‘শরৎকালীন নাট্যোৎসব ২০২৬’: মঞ্চস্থ হবে ৩ নাটক

ছবি : আপন দেশ

শরতের সাংস্কৃতিক আবহে নাট্যচর্চা ও সৃজনশীলতার নতুন বার্তা নিয়ে উৎসবের আয়োজন করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) বিকেল ৪টা ৩০ মিনিট থেকে বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটারে এ উৎসব হবে। উৎসবের আয়োজন করেছে নটনাট্য।

উৎসবে নটনাট্যের প্রযোজনায় কাজী নজরুল ইসলামের রচিত ‘ঝিলিমিলি’ নাটকটি মঞ্চস্থ হবে। এর নির্দেশনা দিয়েছেন হুসনে মোবারক। নজরুলের নাট্যভাবনা ও সৃজনশীলতাকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার পাশাপাশি নাট্যচর্চার ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয়ে মঞ্চে আসছে এ প্রযোজনা।

উৎসবে আরও মঞ্চস্থ হবে হুসনে মোবারকের রচনায় ‘গারোদের বন্দী’। নাটকটির নির্দেশনা দিয়েছেন এইচ এম তানভীর হাসান। নাটকটির প্রযোজনায় রয়েছে স্বাপ্নিক থিয়েটার, (ঢাবি)। নাটকটির মধ্য দিয়ে নাট্যভাষা, সৃজনশীল উপস্থাপনা ও সমকালীন নাট্যচর্চার এক ভিন্ন মাত্রা দর্শকদের সামনে তুলে ধরার প্রত্যাশা রয়েছে।

এছাড়া হুসনে মোবারকের রচনা ও নির্দেশনায় মঞ্চস্থ হবে ‘রেজাল্ট শিট’। নাটকটির প্রযোজনায় রয়েছে নটনাট্য। নাট্যোৎসবের অংশ হিসেবে এ প্রযোজনাটিও দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে আয়োজকদের প্রত্যাশা।

তিনটি নাট্যপ্রযোজনার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য কেন্দ্রের উদ্যোগে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

আরও পড়ুন <<>> হেলাল হাফিজ: প্রেম-দ্রোহের কবির জন্মদিন আজ

নাটক ও সাংস্কৃতিক পরিবেশনার সমন্বয়ে আয়োজিত এ উৎসব নতুন ও অভিজ্ঞ নাট্যকর্মীদের সৃজনশীল প্রকাশ, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং দর্শকদের সঙ্গে নাটকের নিবিড় সংযোগ তৈরিতে ভূমিকা রাখবে।

বাংলাদেশের নাট্যচর্চাকে আরও গতিশীল করা, মঞ্চনাটকের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বৃদ্ধি এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করাই এ ধরনের আয়োজনের অন্যতম তাৎপর্য। ‘শরৎকালীন নাট্যোৎসব ২০২৬’ সে সাংস্কৃতিক প্রয়াসেরই একটি উল্লেখযোগ্য উদ্যোগ।

উৎসবে প্রধান অতিথি থাকবেন সংগীত পরিচালক ইথুন বাবু। সভাপতি ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন রাজু, বিশেষ অতিথি এমদাদুল হক চৌধুরী, কবি আফসার নিজাম ও জাহুদ আবেদিন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়