Apan Desh | আপন দেশ

কামরুজ্জামান ভুঁইয়ার কবিতা ‘শূন্যতা গিলে খাই’

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৬:২৪, ৪ অক্টোবর ২০২৬

কামরুজ্জামান ভুঁইয়ার কবিতা ‘শূন্যতা গিলে খাই’

ছবি : আপন দেশ

শূন্যতা গিলে খাই

তোমার সাথে একবার দেখা হওয়া
ছিলো এক সমুদ্র তৃষ্ণার মতো।
এক সমুদ্র জল গিলে খেয়েও 
আমার তৃষ্ণা মেটেনি তখন...

এখন আর সেই তৃষ্ণা নেই,
মিটে গেছে সব।
মুখোশের অন্তরালে 
তোমার বহুরূপী রূপের উপলেপনে।

তোমার শূন্যতা এখন আর মনের তটে
ঢেউ হয়ে আছড়ে পড়ে না বরং 
এখন আমি নিঃশব্দ পাহাড়ের মত 
ভাবলেশহীন নিরেট অবিচল। 

তোমায় দেখবো বলে এখন আর 
জানালার পাশে উঁকি দিই না।
দাঁড়িয়ে থাকি না রাস্তার মোড়ে কিংবা
তোমায় দেখে আচমকা ভিমরি খেয়ে উঠি না।

তোমাকে হারানোর ভয়
এখন আর বুকের ভেতর কাঁপন তোলে না!
নেই কোনো অনুভূতি এমন, অদৃশ্য শূন্যতায়
আমি ব্ল্যাকহোলের মতো শূন্যতা গিলে খাই।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়