Apan Desh | আপন দেশ

পরীমনির মাদক মামলার শুনানি ২৩ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৫৭, ১৭ নভেম্বর ২০২৬

পরীমনির মাদক মামলার শুনানি ২৩ ডিসেম্বর

ছবি: আপন দেশ

চিত্রনায়িকা পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে বনানী থানায় দায়ের করা মাদক আইনের মামলার অভিযোগ গঠনের শুনানির দিন পিছিয়ে আগামী ২৩ ডিসেম্বর ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রিপন হেসেনের আদালত এ আদেশ দেন। এদিন চার্জ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

পরীমনির পক্ষে তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) হাজিরা দেন। মামলাটি বদলি হওয়ায় নতুন ওই দিন ধার্য করেন বিচারক।

এ মামলার অপর দুই আসামি- পরীমনির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু এবং খালু কবীর হোসেন হাওলাদারও আদালতে হাজিরা দেন।

আরও পড়ুন <> রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস

২০২১ সালে ৪ অগাস্ট চিত্রনায়িকার বাড়িতে অভিযান চালিয়ে মাদক উদ্ধারের কথা জানায় তৎকালিন র‌্যাব। পরে তাকে গ্রেফতার করে তার বিরুদ্ধে মাদকের মামলা করে সংস্থাটি।

এরপর এক মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পান পরীমনি। 

এরপর ওই বছরের ৪ অক্টোবর পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়