Apan Desh | আপন দেশ

হাইকোর্টে বিদিশার জামিন, মুক্তিতে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১২:০০, ৬ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৩:২২, ৬ সেপ্টেম্বর ২০২৬

হাইকোর্টে বিদিশার জামিন, মুক্তিতে বাধা নেই

ফাইল ছবি

প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিকীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। রোববার (০৬ সেপ্টেম্বর) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

বিদিশার আইনজীবীরা জানিয়েছেন, জামিনের ফলে তার মুক্তিতে বাধা নেই।

আরও পড়ুন<<>>ইসলামী ব্যাংকে এস আলমের সব শেয়ার জব্দের নিদের্শ

এর আগে প্রতারণায় মামলায় দুই বছরের দণ্ডপ্রাপ্ত আসামি বিদিশা সিদ্দিককে গ্রেফতারের পর কারাগারে পাঠান বিচারিক আদালত। গত ২৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে বিদিশাকে গ্রেফতার করে পুলিশ। 

২০০৮ সালের একটি প্রতারণা মামলায় দোষী সাব্যস্ত হন বিদিশা। চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালত বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়