Apan Desh | আপন দেশ

গ্রামীণ কল্যাণের কর পরিশোধের আদেশ বহাল

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:১৩, ১৮ অক্টোবর ২০২৬

গ্রামীণ কল্যাণের কর পরিশোধের আদেশ বহাল

ছবি : আপন দেশ

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের আদেশ বহাল রেখেছে আদালত।

তবে ‘দ্রুত পরিশোধ করতে হবে’ হাইকোর্টের নির্দেশনার এ অংশটুকু স্থগিত করেছেন চেম্বার আদালত।

রোববার (১৮ অক্টোবর) হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে গ্রামীণ কল্যাণ লিভ টু আপিল করলে চেম্বার আদালতে সেটির শুনানি হয়।

আরও পড়ুন <<>> সাত খুন-আবরার হত্যার দ্রুত আপিল শুনানির উদ্যোগ

শুনানি শেষে দ্রুত অর্থ আদায়ের নির্দেশনার অংশটুকু স্থগিত করা হয়। একইসঙ্গে আগামী ১৩ ডিসেম্বর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে মামলাটির পরবর্তী শুনানির দিন ঠিক করেছেন আদালত।

শুনানির পর গ্রামীণ কল্যাণের আইনজীবী ব্রিফিংয়ে দাবি করেন, একই বিষয়ে দু’বার কর চাওয়া হচ্ছে, যা আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তি হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়