ছবি: আপন দেশ
গ্রেফতারি পরোয়ানা জারির পরদিনই চিত্রনায়িকা পরীমণি আত্মসমর্পণ করে জামিন নিতে আদালতে হাজির হয়েছেন।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সকালে তিনি ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমানের আদালতে উপস্থিত হন।
পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী সংবাদমাধ্যমকে জানান যে, তারা আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিনের আবেদন করবেন।
বুধবার (০৪ নভেম্বর) সাভারের বোট ক্লাব কাণ্ডে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও হত্যাচেষ্টা মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল।
তবে পরীমণি আদালতে উপস্থিত না হওয়ায় বাদীপক্ষ তার জামিন বাতিলের আবেদন করে।
পরীমণির আইনজীবী অ্যালার্জিজনিত অসুস্থতার কারণ দেখিয়ে সময় আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করে তার জামিন বাতিল ও গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে পরীমণি আদালত প্রাঙ্গণে পৌঁছান এবং তার আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য শুনানির অপেক্ষা করতে থাকেন।
২০২২ সালের ৬ জুলাই ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরীমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমিসহ ৩ জনের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন।
আরও পড়ুন <> তাসকিন-হাসানের তোপে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ
২০২৫ সালের ২৬ জানুয়ারি এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন আদালত।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































