Apan Desh | আপন দেশ

মাউশি অফিস সহকারী পদের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২১:৪৪, ৮ জুলাই ২০২৩

আপডেট: ২২:২০, ৮ জুলাই ২০২৩

মাউশি অফিস সহকারী পদের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

প্রতীকী ছবি

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ১৪ জুলাই শুরু হবে। পরীক্ষা চলবে ১ আগস্ট পর্যন্ত।

রাজধানীর নিউমার্কেট এলাকায় অবস্থিত সরকারি টিচার্স ট্রেনিং কলেজে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম দিন ৯০ জন প্রার্থীর পরীক্ষা নেয়া হবে। এরপর থেকে ৮০ জন করে প্রার্থীর পরীক্ষা নেয়া হবে।

মৌখিক পরীক্ষার সময় আবেদনপত্রের মূল কপি, লিখিত পরীক্ষার প্রবেশপত্রের মূল কপি, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, জন্মনিবন্ধন সনদ, জাতীয় পরিচয়পত্র এবং সব শিক্ষাগত সনদের মূল কপি সঙ্গে আনতে হবে।

মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি দেখতে ক্লিক করুন এখানে

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

কুমিল্লায় হামে আক্রান্ত ৩ শিশুর মৃত্যু ‘অভ্যুত্থানকারীদের ওপর যারা হামলা করেছে তারা অপরাধী’ রাতে জেলা প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ‘রাশিয়া থেকে ৬ লাখ টন ডিজেল আমদানির প্রক্রিয়া চলছে’ রামেকে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি সাবেক ডিজিএফআই কর্মকর্তার ৭ দিনের রিমান্ড আবেদন আসিফ মাহমুদের এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা ক্রীড়াবিদদের রাজনীতিতে না জড়ানোর আহবান প্রধানমন্ত্রীর তেল মজুতকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেফতার ১১৫ ডলার ছাড়াল তেলের দাম ১২৯ ক্রীড়াবিদের হাতে ক্রীড়া কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী চীনের উপপররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত ইরানের তেল-খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চান ট্রাম্প হরমুজের পর ওমান উপসাগরও নিয়ন্ত্রণে নিল ইরান