Apan Desh | আপন দেশ

ইকুয়েডরে প্রেসিডেন্ট প্রার্থীকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:১১, ১০ আগস্ট ২০২৩

আপডেট: ১০:১২, ১০ আগস্ট ২০২৩

ইকুয়েডরে প্রেসিডেন্ট প্রার্থীকে গুলি করে হত্যা

ইকুয়েডরে নির্বাচনী প্রচারের সময় প্রেসিডেন্ট প্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিওকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি দেশটির পার্লামেন্টের সদস্যও। খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়, বুধবার (৯ আগস্ট) দেশটির উত্তরাঞ্চলীয় কুইটো শহরে নির্বাচনী প্রচার চালানোর সময় গুলিবিদ্ধ হন ফার্নান্দো।

তার নির্বাচনী প্রচার দলের সদস্য জানান, ফার্নান্দো গাড়িতে ওঠার সময় এক ব্যক্তি তার সামনে এগিয়ে আসেন এবং তার মাথায় গুলি করেন। সঙ্গে সঙ্গে পাল্টা গুলি চালায় নিরাপত্তা কর্মীরা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, তিনবার গুলি করা হয় ফার্নান্দোকে।   

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বর্তমান প্রেসিডেন্ট গিলার্মো লাসো হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দোষীকে অবশ্যই শাস্তি দেয়া হবে।

গুলিবিদ্ধ ওই হামলাকারী মারা গেছেন বলে নিশ্চিত করেছেন দেশটির অ্যাটর্নি জেনারেল।

আগামী ২০ আগস্ট দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। লাসো এই নির্বাচনে থাকছেন না। এই ঘটনায় হতবাক ও ক্ষুব্ধ তিনি বলেছেন, সংঘবদ্ধ অপরাধ অনেক বেড়ে গেছে। কিন্তু আইনের হাতে তাদের ধরা দিতেই হবে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, দেশটিতে সম্প্রতি সংহিস অপরাধ অনেক বেড়ে গেছে। এবারের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারে প্রতিশ্রুতির বড় অংশ জুড়ে থাকছে মাদক চক্রকে নিয়ন্ত্রণের বিষয়টি। পরিস্থিতি নিয়ন্ত্রণে গত মাসে জরুরি অবস্থা ও সান্ধ্যকালীন কারফিউ জারি করতে বাধ্য হয়েছিলেন প্রেসিডেন্ট লাসো।

আপন দেশ/আরএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়