Apan Desh | আপন দেশ

প্রথমবার একসঙ্গে ট্রাম্প-পুতিন-শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৯:০০, ১৮ নভেম্বর ২০২৬

প্রথমবার একসঙ্গে ট্রাম্প-পুতিন-শি জিনপিং

ছবি : সংগৃহীত

চীনের শেনজেনে একসঙ্গে দেখা গেল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে। 

বুধবার (১৮ নভেম্বর) রাতে এক নৈশভোজের আগে লালগালিচায় তিন নেতার একসঙ্গে উপস্থিত হওয়ার ভিডিও প্রকাশ করেছে রাশিয়ার ক্রেমলিনের গণমাধ্যম শাখা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির ইউরোপবিষয়ক প্রতিবেদক লরা গোজ্জির বরাতে জানা গেছে, ট্রাম্পের পাশে দাঁড়িয়ে ছিলেন শি জিনপিং ও তার স্ত্রী। এ সময় সেখানে উপস্থিত হন পুতিন। পরে ট্রাম্প ও পুতিন করমর্দন করেন এবং একে অপরের কাঁধে হাত রেখে শুভেচ্ছা বিনিময় করেন।

২০২৫ সালের আগস্টে আলাস্কায় যুক্তরাষ্ট্র-রাশিয়া শীর্ষ বৈঠকের পর প্রথম ট্রাম্প ও পুতিনের সরাসরি সাক্ষাৎ হলো। তাদের অভ্যর্থনার ভঙ্গিতে উষ্ণতার ছাপ দেখা গেছে।
তিন নেতার একসঙ্গে উপস্থিতি আন্তর্জাতিক কূটনীতিতে বিশেষ গুরুত্ব বহন করে। কারণ, বৃহস্পতিবার বিকেলে তাদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে বিশ্ব রাজনীতি, ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, বাণিজ্য ও নিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসতে পারে। 

আরও পড়ুন<<>>ঐতিহাসিক সম্মেলনে যোগ দিতে চীনে পুতিন

এর আগে, পশ্চিমা দেশগুলোর বাণিজ্য সংরক্ষণবাদ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার সমালোচনা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে দেয়া বক্তব্যে তারা এসব মন্তব্য করেন। এর কয়েক ঘণ্টা পর চীন সফরে পৌঁছান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তিন নেতার গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে।

শি জিনপিং তার বক্তব্যে বিশ্ব বাণিজ্য সংস্থাকে কেন্দ্র করে নিয়মভিত্তিক বহুপক্ষীয় বাণিজ্যব্যবস্থা বজায় রাখার আহবান জানান। তিনি অবাধ ও উন্মুক্ত বাণিজ্য এবং বিনিয়োগের পক্ষে অবস্থান নেয়ার কথা বলেন। একই সঙ্গে সংরক্ষণবাদ ও একতরফা নীতির বিরুদ্ধে দাঁড়ানোর ঘোষণা দেন।
আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়