Apan Desh | আপন দেশ

নিষেধাজ্ঞা

হরমুজের পর আরব সাগরেও ইরানের নিষেধাজ্ঞা

হরমুজের পর আরব সাগরেও ইরানের নিষেধাজ্ঞা

হরমুজ প্রণালির পর মধ্যপ্রাচ্যের সমুদ্রপথে আবারও নতুন উত্তেজনা দেখা দিয়েছে।  নতুন করে সামুদ্রিক নিষিদ্ধ অঞ্চল তৈরির ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের চাবাহার উপকূল থেকে ওমান উপসাগরের কিছু অংশ পেরিয়ে আরব সাগর পর্যন্ত বিস্তৃত হবে নতুন এ অঞ্চল। আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি জানিয়েছেন, প্রস্তাবিত অঞ্চলটি আনুমানিকভাবে চাবাহার দিক থেকে শুরু হবে এবং ওমান সাগর ও আরব সাগরের কিছু অংশ অন্তর্ভুক্ত করবে। ওই এলাকায় কোনো জাহাজ সমন্বয় ছাড়া প্রবেশ করলে ইরানের নিষেধাজ্ঞার আওতায় পড়বে। তবে নিষিদ্ধ অঞ্চলের সুনির্দিষ্ট স্থানাঙ্ক পরে ঘোষণা করা হবে।

০৮:৫৩ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২৬ বুধবার

বাজারের নিম্নমানের ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

বাজারের নিম্নমানের ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

বম্বে সুইটসের বিভিন্ন মসলা ও বাঘাবাড়ী ঘিসহ নিম্নমানের ১০ পণ্য বাজার থেকে অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। বিএসটিআইয়ের ল্যাবরেটরি পরীক্ষায় মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় এসব পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়েছে। এ ছাড়াও প্রতিষ্ঠানের মান ধরে রাখতে না পারায় এসব পণ্যের লাইসেন্স কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাঠানো হয়েছে। এ অবস্থায় ভোক্তার সুরক্ষায় নির্দিষ্ট এসব পণ্য কেনা থেকে বিরত থাকার আহবান জানিয়েছে সংস্থাটি।

০৪:২৩ পিএম, ২৬ আগস্ট ২০২৬ বুধবার

ইরানি তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার

ইরানি তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার

ইরানি তেল বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করেছে ট্রাম্প প্রশাসন। সম্প্রসারিত যুদ্ধবিরতি চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার (২২ জুন) জারি করা ৬০ দিনের এ ছাড় সুইজারল্যান্ডে সপ্তাহান্তে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর এসেছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ওই আলোচনাকে গঠনমূলক বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বেসেন্ট বলেন, ইরান হরমুজ প্রণালীতে অবাধ ও নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের দেশটিতে প্রবেশের অনুমতি দিতে সম্মত হয়েছে।

১০:০৫ পিএম, ২২ জুন ২০২৬ সোমবার

‘র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা উঠাতে নাম বদলাচ্ছে সরকার‘

‘র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা উঠাতে নাম বদলাচ্ছে সরকার‘

সরকার র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) নাম পরিবর্তনের বিষয়ে চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, একটা নতুন ফোর্স রিনেম করি (নাম পরিবর্তন) বা রেইজ করি, সেখানে হয়তো তারা (যুক্তরাষ্ট্র) নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করবে। তিনি বলেন, র‍্যাবের জন্য নতুন আইন হচ্ছে। সেখানে জবাবদিহিতা এবং স্বচ্ছতাও নিশ্চিত করা হবে। সোমবার (১৮ মে) দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র‍্যাব সদর দফতরে বাহিনীর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আশা করছি আগামী দিনে সম্পূর্ণভাবে মানবাধিকার সমুন্নত রেখে র‍্যাব তার সব কর্মকাণ্ড পরিচালিত করবে। আমরা একটি নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছি। যে আইনের অধীনে এলিট ফোর্স হিসেবে একটা বাহিনী থাকবে। আমরা র‍্যাবের নাম আবার রিনেম করবো কি না বা অন্য নতুন এলিট ফোর্স আমরা রেইজ করব কি না, সেটা এখনো চিন্তাভাবনার বিষয়। সরকার বিবেচনা করছে। তবে এলিট ফোর্সের ক্ষেত্রে জবাবদিহিতা এবং স্বচ্ছতা আমরা এনশিওর করব।

০৪:১৯ পিএম, ১৮ মে ২০২৬ সোমবার

ইরান-সংশ্লিষ্ট ১২ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

ইরান-সংশ্লিষ্ট ১২ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

ইরানের সঙ্গে সম্পৃক্ত ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। সোমবার (১১ মে) ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার (১২ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ সরকারের অভিযোগ, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান বিভিন্ন দেশে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা এবং অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে কাজ করছে। মূলত বৈশ্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে দাবি লন্ডনের।

০৯:৫১ এএম, ১২ মে ২০২৬ মঙ্গলবার

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি চীনের

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি চীনের

যুক্তরাষ্ট্র কর্তৃক চীনা কোম্পানিগুলোর ওপর আরোপিত নতুন নিষেধাজ্ঞাকে অবৈধ আখ্যা দিয়ে এর তীব্র সমালোচনা করেছে চীন। যুক্তরাষ্ট্রকে এ ভুল পথ থেকে সরে আসার আহবান জানিয়েছে বেইজিং। সোমবার (২৭ এপ্রিল) বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এ আহবান জানান। লিন জিয়ান হুঁশিয়ারি দিয়ে বলেন, চীন তার কোম্পানিগুলোর বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। প্রতিষ্ঠানগুলোর স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি দাবি করেন, আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে ওয়াশিংটনের এ ধরনের একতরফা নিষেধাজ্ঞার চর্চাকে চীন সর্বদা বিরোধিতা করে আসছে। চীন এ নিষেধাজ্ঞাকে যুক্তরাষ্ট্রের ক্ষমতার অপব্যবহার এবং লং-আর্ম জুরিসডিকশন বা দীর্ঘমেয়াদী আইনি এখতিয়ার বহির্ভূত আচরণ হিসেবে বর্ণনা করেছে। 

০৪:২৯ পিএম, ২৭ এপ্রিল ২০২৬ সোমবার

আইসিসির নিষেধাজ্ঞার শঙ্কায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আইসিসির নিষেধাজ্ঞার শঙ্কায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গত নির্বাচন নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তে দেশীয় ক্রিকেটে অস্থিরতার আভাস দেখা দিয়েছে। বিসিবির আশঙ্কা, এ পদক্ষেপকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ‘সরকারি হস্তক্ষেপ’ হিসেবে বিবেচনা করতে পারে। সোমবার (১৬ মার্চ) এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিসিবি এ উদ্বেগ প্রকাশ করে। বিবৃতিতে বোর্ড জানায়, বর্তমান বিসিবি একটি সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত পরিচালনা পর্ষদ। এনএসসির সাম্প্রতিক গেজেট নিয়ে উদ্বেগ জানিয়ে বিসিবি বলেছে, এ ধরনের তদন্ত বোর্ডের স্থিতিশীলতা, স্বাধীনতা ও ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন তুলতে পারে।

১০:৫৯ পিএম, ১৬ মার্চ ২০২৬ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement