Apan Desh | আপন দেশ

ডাবলের পথে হৃদয়, আশা দেখছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৪৭, ৭ নভেম্বর ২০২৬

আপডেট: ১৪:৫৪, ৭ নভেম্বর ২০২৬

ডাবলের পথে হৃদয়, আশা দেখছে বাংলাদেশ

ছবি : সংগৃহীত

মিরপুর টেস্টে বাজে শটে আউট হয়ে সমালোচনার মুখে পড়েছিলেন তাওহীদ হৃদয়। এমনকি টেস্টে তার জায়গা নিয়ে প্রশ্ন উঠেছিল। সিলেট টেস্টে সে সমালোচনার জবাব দিয়েছেন তিনি নিজের ব্যাটে। দলের কঠিন সময়ে একাই দাঁড়িয়ে প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন। তারপর ধুমধাড়াক্কা ব্যাটিং চালিয়েছেন তাওহীদ হৃদয়। রানের গতি বাড়িয়েছেন। সেঞ্চুরিটাকে বড় করে ডাবলের পথে হাটছেন। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ৮ উইকেটে ৩১৮ রান। তাওহীদ হৃদয় ১৯০ এবং তাসকিন আহমেদ ০ রানে অপরাজিত আছেন।

সাদমান ইসলামের চোটের কারণে এক ব্যাটার কম নিয়ে ইনিংস শুরু করা বাংলাদেশ ভোরে ৮৮ রানে তিন উইকেট হারিয়ে চাপে ছিল। ৫১ রানে তিন উইকেট পতনের পর চতুর্থ উইকেটে মুশফিকুর রহিমের সঙ্গে ৭৩ রানের জুটি গড়েন হৃদয়। 

আরও পড়ুন<<>>স্রোতের বিপরীতে দাঁড়িয়ে তাওহিদ হৃদয়ের সেঞ্চুরি

পরে ষষ্ঠ উইকেটে মেহেদী হাসান মিরাজের সঙ্গে ৪১ রান যোগ হয়। কিন্তু উইকেট পতন থামেনি। ১৮৪ রানে সপ্তম উইকেট হারানোর পর মনে হচ্ছিল ২০০ রানও কষ্টসাধ্য হবে।

সে সময়ে তাইজুল ইসলামকে সঙ্গে নিয়ে অষ্টম উইকেটে দারুণ প্রতিরোধ গড়েছেন হৃদয়। এ জুটিতে অবিচ্ছিন্ন ১০৪ রান যোগ হয়েছে। 

লাঞ্চে ৭ উইকেটে ২০৫ রান থেকে পরে বাংলাদেশ ৭ উইকেটে ২৯০ রানে পৌঁছেছে। হৃদয় অপরাজিত ১৬৫ রানে ছিলেন, তাইজুল ২০ রানে। তাতে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের ৩৫৬ রানের বিপরীতে ব্যবধান কমে এসেছে।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়