Apan Desh | আপন দেশ

লংগদুতে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু  

রাঙামাটি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:৫০, ৭ নভেম্বর ২০২৬

লংগদুতে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু  

ফাইল ছবি, আপন দেশ

রাঙামাটির লংগদু উপজেলায় ছোট ভাইয়ের সঙ্গে খেলার সময় ঘরের দরজার পর্দায় গলায় ফাঁস লেগে অর্জিত চাকমা (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (০৭ নভেম্বর) সকালে উপজেলার পশ্চিম বাইট্টা পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অর্জিত চাকমা ওই এলাকার মিত্র দেব চাকমা ও কনা চাকমা দম্পতির সন্তান।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে অর্জিত চাকমা তার ছোট ভাইয়ের সঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে সে নিজেই ঘরের দরজার পর্দা গলায় পেঁচায়। এতে তার গলায় ফাঁস লেগে যায়। বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন<<>>কালীগঞ্জে জাতীয় বিপ্লব-সংহতি দিবসে আলোচনা

লংগদু থানার ওসি জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু ( ইউডি)  মামলা  দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়