ছবি: আপন দেশ
তাওহিদ হৃদয় জয় করে নিয়েছেন কোটি ক্রিকেট ভক্তের হৃদয়। তার ‘হৃদয়’ জুড়ানো ব্যাটিংয়ে লিডও পেয়েছে বাংলাদেশ।
শনিবার (০৭ নভেম্বর) তিনি ২৪২ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে ১৩৮ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। সে অবস্থা থেকে দলকে টেনে চারশোর কাছাকাছি নিয়ে যান এ ব্যাটসম্যান।
তাওহিদ হৃদয় দায়িত্বশীল ইনিংস খেলে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে আড়াইশো রানের দোড় গোড়ায় পৌঁছান। তবে যোগ্য সঙ্গীর অভাবে তা পূরণ করতে পারেননি। তারপরও যা করেছেন তাতেই রেকর্ড।
হৃদয়ের রেকর্ডময় ইনিংসের সুবাদে ওয়েস্ট ইন্ডিজের করা ৩৫৬ রানের জবাবে বাংলাদেশ করেছে ৩৮৬ রান। তাতে প্রথম ইনিংস শেষে বাংলাদেশের লিড ৩০ রান।
আরও পড়ুন <<>> ইতিহাস গড়ে তাওহিদ হৃদয়ের ডাবল সেঞ্চুরি
এ লিড নেয়ার পেছনে পুরো কৃতিত্ব তাওহিদ হৃদয়ের। তিনি ৩৫৯ বল মোকাবেলা করে ২২টি চার আর ১১টি ছক্কার সাহায্যে ২৪২ রানের ঝলমলে ইনিংস খেলে অপরাজিত থাকেন।
সিলেট টেস্টের প্রথম ইনিংসে তাওহিদ ছাড়া স্বীকৃত কোনো ব্যাটসম্যান নিজের নামের সাথে সুবিচার করতে পারেননি। হৃদয় ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ২৪২ রানে অপরাজিত থাকলেও অন্য ব্যাটসম্যানরা ফিফটিতো দূরে থাক! চল্লিশের কোটায়ও রান করতে পারেননি।
সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম করেছেন ৩৪ রান। এছাড়া অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম করেছেন ২২ রান। ১৮ রান করেন অধিনায় নাজমুল হোসেন শান্ত। ১৬ রান করে করেন ওপেনার তানজিদ হাসান তামিম ও মেহেদি হাসান মিরাজ।
১২ রান করেন পেস বোলার তাসকিন আহমেদ। উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস করেন মাত্র ৮ রান।
এদিকে চোটের কারণে প্রথম ইনিংসে ব্যাট করতে পারেননি ওপেনার সাদমান ইসলাম অনিক।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































