ছবি: আপন দেশ
গাজীপুরের কালীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এ-আলোচনা সভা হয়।
শনিবার (০৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এ আলোচনা সভা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাস্টার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল কালাম আজাদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা অনুপ কুমার সিংহ, প্রশাসনের বিভিন্ন দফতর প্রধানগণ, সুশিল সমাজের প্রতিনিধি, সংবাদকর্মীসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবৃন্দ।
আরও পড়ুন<<>>শহীদ জিয়ার দেখানো পথেই কাজ করছে বিএনপি: ভূমিমন্ত্রী
এ সময় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব, তাৎপর্য এবং দেশের রাজনৈতিক ইতিহাসে এ দিবসের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































