Apan Desh | আপন দেশ

হুতিদের ‘বাড়াবাড়ি’ আচরণে ক্ষুব্ধ ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০৯:২৯, ১৩ অক্টোবর ২০২৬

আপডেট: ১০:৩৫, ১৩ অক্টোবর ২০২৬

হুতিদের ‘বাড়াবাড়ি’ আচরণে ক্ষুব্ধ ট্রাম্প

ছবি : সংগৃহীত

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের আচরণ নিয়ে কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিরা ‘খুবই খারাপ আচরণ করছে’ বলে মন্তব্য করে তাদের কর্মকাণ্ডের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।

সৌদি আরবের বিমানবন্দরগুলোকে লক্ষ্য করে একের পর এক হামলার প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেন। হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে।

হুতিদের এসব হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। পরিস্থিতি বিবেচনায় রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে কার্যক্রম স্থগিত রাখার সময়সীমা বাড়ানো হয়েছে।

এদিকে, নতুন করে ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ শহরে হুতি বিদ্রোহীদের গোলাবর্ষণে ৩ শিশুসহ অন্তত পাঁচজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

আরও পড়ুন <> গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ

মঙ্গলবার (১৩ অক্টোবর) ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শহরের আল-ধাহরা এলাকায় হামলায় একই পরিবারের চার সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে ৪ থেকে ১২ বছর বয়সী শিশুও রয়েছে।

এ ছাড়া কাছাকাছি বিয়ের বাশা এলাকায় পৃথক গোলাবর্ষণের ঘটনায় ৩০ বছর বয়সী এক নারী আহত হয়েছেন।

ইরানের সমর্থিত হুতি বিদ্রোহী এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের অনুগত বাহিনীর মধ্যে তাইজ শহর দীর্ঘদিন ধরে সংঘাতের অন্যতম প্রধান ক্ষেত্র। সাম্প্রতিক সময়ে উভয় পক্ষই যুদ্ধে অগ্রগতির দাবি করেছে।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ
Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

চকবাজারের আগুন নেভেনি ৫ ঘণ্টায়ও অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল-মাইকেল উডফোর্ড স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি রিয়াদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা রূপপুরে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া রিয়াদ বিমানবন্দরে হামলায় আরও ৪ বাংলাদেশি আইসিইউতে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন হাসান মাহমুদ বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের মাঝপথ থেকে ফিরে এলো ইউএস-বাংলা, ৫ ফ্লাইট বাতিল রিয়াদে হামলার নিন্দা ট্রাম্পের, হুতিবিরোধী অভিযানের ইঙ্গিত কিং খালিদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২
City Touch