Apan Desh | আপন দেশ

দিল্লির আন্দোলন তুঙ্গে, ক্ষণে ক্ষণে নেতা আটক

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৬:০৯, ১০ অক্টোবর ২০২৬

দিল্লির আন্দোলন তুঙ্গে, ক্ষণে ক্ষণে নেতা আটক

ছবি: সংগৃহীত

ভারতের দিল্লিতে একের পর রাজনৈতিক নেতাদের আটক করা হচ্ছে। ইতোমধ্যে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (আপ) জাতীয় আহবায়ক অরবিন্দ কেজরিওয়ালকে আটক করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে এ আটক শুরু করেছে দিল্লি পুলিশ।

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও অপসারণের দাবিতে দিল্লিতে চলমান বিক্ষোভের মধ্যে তাকে আটক করা হয়। তবে অরবিন্দ কেজরিওয়ালকে কোথায় ওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে কী পদক্ষেপ নেয়া হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

আরও পড়ুন <<>> দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক

এর আগে, একই দাবিতে বিক্ষোভকে কেন্দ্র করে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, দলটির অন্যান্য নেতা এবং পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ একাধিক রাজনৈতিক নেতা ও আন্দোলনকারীকে আটক করা হয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়