Apan Desh | আপন দেশ

দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৫২, ১০ অক্টোবর ২০২৬

আপডেট: ১৫:৫৩, ১০ অক্টোবর ২০২৬

দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক

ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আটক হয়েছেন। তার সঙ্গে আরও আটক হয়েছেন তৃণমূলের সাংসদ দোলা সেন, ডেরেক ও’ব্রায়েন, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, সামিরুল ইসলামসহ আরও অনেকেকেই।

শনিবার (১০ অক্টোবর) দিল্লিতে বাড়ির সামনে ধর্নায় বসে তিনি আটক হয়েছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, শান্তিপূর্ণ ধর্না দিতেও দিচ্ছে না পুলিশ। ধর্না দেয়া, প্রতিবাদ জানানো আমাদের সাংবিধানিক অধিকার। পুলিশ তাতেও হস্তক্ষেপ করছে। অনৈতিকভাবে আমাকে আটক করা হল। কোথায় নিয়ে যাচ্ছে, জানি না।

শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ জানাতে গিয়েও কেন বাধার মুখে পড়তে হবে, সে প্রশ্ন তুলেছেন মমতা।

আরও পড়ুন <<>> বিমান থেকে অভিজিৎ দীপকেসহ সিজেপির ৩ শীর্ষ নেতা আটক

মমতার বক্তব্য, গণতান্ত্রিক ব্যবস্থায় প্রতিবাদ জানানোর অধিকার সংবিধান স্বীকৃত। সে অধিকার প্রয়োগ করতে গিয়ে পুলিশি হস্তক্ষেপের মুখে পড়তে হলে তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, তাও জানানো হয়নি বলে অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী।

এর আগে, ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দরে পৌঁছালে সরাসরি বিমানে উঠে তাকে আটক করে পুলিশ। এর আগে ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকেও গুরুগ্রামের নিজ বাসা থেকে আটক করা হয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়