Apan Desh | আপন দেশ

বিমান থেকে অভিজিৎ দীপকেসহ সিজেপির ৩ শীর্ষ নেতা আটক

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১২:৩৬, ১০ অক্টোবর ২০২৬

আপডেট: ১২:৪০, ১০ অক্টোবর ২০২৬

বিমান থেকে অভিজিৎ দীপকেসহ সিজেপির ৩ শীর্ষ নেতা আটক

ছবি : সংগৃহীত

দিল্লিতে বিক্ষোভে যোগ দিতে যাওয়ার পথে বিমানের ভেতর থেকেই আটক করা হয় ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। এ সময় তার সঙ্গে থাকা সিজেপির আরও দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকেও আটক করা হয়। 

শনিবার (১০ অক্টোবর) সকালে দিল্লির বিমানবন্দরে পৌঁছানোর পর পুলিশের একটি দল বিমানে উঠে তাকে আটক করে। 

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার বেলা ১০টার দিকে নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিল ককরোচ জনতা পার্টি। দিল্লি পুলিশ এ কর্মসূচির অনুমতি দেয়নি, তবে সিজেপি তা তোয়াক্কা না করে জানিয়েছিল, কর্মসূচি যথা সময়ে শুরু হবে।

সে কর্মসূচিতে যোগ দিতেই উড়োজাহাজে চেপে মুম্বাই থেকে নয়াদিল্লি আসেন অভিজিৎ, সৌরভ এবং আশুতোষ। নয়াদিল্লির স্থানীয় সময় বেলা ১০টা ১৯ মিনিটে অবতরণ করে তাদের ফ্লাইট এবং তার পরপরই আটক হন তারা।

বিমান থেকে আটকের সময় নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সে ঘটনা লাইভ প্রচার করেন অভিজিৎ দীপকে। সে ভিডিওতে দেখা যায়, দিল্লি পুলিশের দল বিমানে প্রবেশ করছে এবং তাকে ও সিজেপি-র অন্য সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে বিমান থেকেই আটক করা হচ্ছে।

আরও পড়ুন<<>>দিল্লির বিক্ষোভ ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা, ট্রেনের পর বন্ধ ইন্টারনেট

দীপকের পোস্ট করা সে ভিডিওতে পুলিশ ঢোকার পর বিমানের ভেতর হট্টগোল দেখা গেছে; সিজেপি সদস্যরা পুলিশের সঙ্গে তর্ক করছিলেন এবং জানতে চাইছিলেন কেন পুলিশ বিমান থেকে তাদের নেমে আসার জন্য অপেক্ষা করল না। বিমানে ওঠা মহিলা পুলিশকর্মীদের উদ্দেশে ডিপকেকে বলতে শোনা যায়, আপনারা তো আমরা বেরিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে পারতেন। আসুন, আমাদের গ্রেফতার করুন, আমরা ভয় পাই না।

সিজেপি এক বিবৃতিতে অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটকের নিন্দা জানিয়েছে। দলটি এ ঘটনাকে ‘কর্তৃত্ববাদী আটক’ বলে উল্লেখ করে দাবি করেছে, শান্তিপূর্ণ বিক্ষোভ শুরুর আগেই নেতৃত্বকে অকার্যকর করতে পরিকল্পিতভাবে তাদের আটক করা হয়েছে। তিন নেতাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেয়ার দাবিও জানিয়েছে দলটি।

এর আগে ইউটিউবার ধ্রুব রাঠি ও সিজেপির আইনবিষয়ক সেলের প্রধান রত্না সিংকেও তাদের বাসা থেকে আটক করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিক্ষোভে যোগ দেয়া ঠেকাতেই তাদের আটক করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়