ছবি : আপন দেশ
হোয়াইট হাউসের উপ-প্রেসসচিব হিসেবে বেনি রে হারমনিকে নিয়োগ দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এর আগে তিনি ‘রিয়েল আমেরিকাস ভয়েস’র হোয়াইট হাউস সংবাদদাতা হিসেবে কাজ করেছেন।
শনিবার (০৩ অক্টোবর) নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে নতুন দায়িত্ব নেয়ার কথা জানান হারমনি।
হারমনি জানান, ট্রাম্প প্রশাসনে যোগ দিতে পেরে তিনি আনন্দিত। এর আগে ‘রিয়েল আমেরিকাস ভয়েস’র হয়ে হোয়াইট হাউসের খবর করার সুযোগকে সম্মানের বলেও উল্লেখ করেন তিনি।
তবে হোয়াইট হাউসে যোগ দেয়ার আগে বিতর্কেও জড়িয়েছিলেন হারমনি।
আরও পড়ুন: মাঝ আকাশে যোগাযোগ বিচ্ছিন্ন, যুক্তরাষ্ট্রে ফ্লাইট নিখোঁজ
দক্ষিণপন্থী রাজনৈতিক কর্মী চার্লি কার্ক নিহত হওয়ার পর তাকে নিয়ে আবেগঘন মন্তব্য করেছিলেন তিনি। এর পরই ‘রিয়েল আমেরিকাস ভয়েস’ তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেয়। পরে চাকরি থেকে ইস্তফা দেন হারমনি।
সে ঘটনার কিছুদিন পরই ট্রাম্প প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন তিনি।
এদিকে, হোয়াইট হাউসের প্রেস সচিবের পদ ছেড়েছেন ২৮ বছর বয়সী ক্যারোলিন লেভিট। গত মে মাসে দ্বিতীয় সন্তানের জন্মের পর জুলাইয়ে কাজে ফিরেছিলেন তিনি। তবে কাজে ফেরার এক মাসের মধ্যেই পদত্যাগের সিদ্ধান্ত নেন।
পদত্যাগের কারণ হিসেবে মাতৃত্বের সঙ্গে কাজের চাপ সামলানোর বিষয়টি তুলে ধরেছিলেন লেভিট। তিনি জানিয়েছিলেন, দ্বিতীয়বার মা হওয়ার পর হোয়াইট হাউসের প্রেসসচিবের দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় সময়, শক্তি ও মনোযোগ দেওয়া তার পক্ষে কঠিন হয়ে পড়েছিল।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































