ছবি : সংগৃহীত
অবিশ্বাস্য এক ফ্রি কিকে মেসির জাদু, মুহূর্তেই মাতল ফুটবলপ্রেমীরা। কিন্তু শেষটা হলো হতাশার। শেষ মুহূর্তের গোলে ম্যাচ হাতছাড়া করে হারল ইন্টার মায়ামি।
কলম্বাস ক্রুর বিপক্ষে ম্যাচে ২৮ মিনিটে পেনাল্টি থেকে এগিয়ে যায় কলম্বাস। পাঁচ মিনিট পর ডান প্রান্তরেখার কাছ থেকে বাঁকানো ফ্রি কিকে দুর্দান্ত গোল করে মায়ামিকে সমতায় ফেরান মেসি।
আরও পড়ুন >< নিগার সুলতাকে নিয়ে জরুরি বৈঠকে বসছেন বিসিবি
দ্বিতীয়ার্ধে মেসি আরও সুযোগ পেলেও গোল করতে পারেননি। উল্টো ইনজুরি টাইমের নবম মিনিটে জামাল তিয়ারের গোলে ২-১ ব্যবধানে হেরে যায় মায়ামি। শেষদিকে সান্তিয়াগো মোরালেস লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় ১০ জন নিয়ে ম্যাচ শেষ করে দলটি।
এ নিয়ে শেষ ১০ ম্যাচে মায়ামির জয় মাত্র একটি। ২৭ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে এমএলএসে পঞ্চম স্থানে নেমে গেছে তারা।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































