Apan Desh | আপন দেশ

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০৯:৪৫, ২৮ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ১০৬ ডলারের ওপরে উঠেছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

আল-জাজিরার তথ্যমতে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাত নিরসন হয়নি। এ ছাড়া হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করেছেন। এ কারণে তেলের দাম বেড়েছে।

নতুন অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৮২ ডলার বা ১ দশমিক ৭৪ শতাংশ বেড়ে ১০৬ দশমিক ১৪ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ১৪ ডলার বা ১ দশমিক ২৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ৫৫ ডলারে পৌঁছায়।

বাজারে সাম্প্রতিক মূল্যবৃদ্ধির অন্যতম কারণ হিসেবে হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তা দেখা হচ্ছে। বিশ্বের গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথগুলোর একটি এ প্রণালি দিয়ে স্বাভাবিক সময়ে বৈশ্বিক তেলের প্রায় এক-পঞ্চমাংশ থেকে এক-চতুর্থাংশ পর্যন্ত সরবরাহ হয়।

ফলে সেখানে জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ে। এতে তেলের দামে তার প্রভাব পড়ে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়