ছবি : আপন দেশ
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড ( বিজিবি) মারিশ্যা জোন। এসময় অস্ত্র, গুলি ও বিপুল বিদেশি সিগারেট জব্দ করা হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার টিএনটি কলোনি মোড়সংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, বিজিবি মারিশ্যা জোনের সহকারী পরিচালক (এডি) হাফিজুর রহমানের নেতৃত্বে একটি চৌকস দল রাতে অভিযান চালায়।
আরও পড়ুন: কুবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে পাল্টাপাল্টি ধাওয়া, আহত ১২
বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা তাদের সঙ্গে থাকা মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবির জোয়ানরা আশপাশের এলাকায় তল্লাশি চালায়। এসময় দুটি ভারতীয় পিস্তল, ৩ রাউন্ড গুলি এবং শতাধিক কার্টুন অবৈধ ভারতীয় সিগারেট পাওয়া যায়।
এ বিষয়ে কথা বলেন ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ। তিনি বলেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ চোরাচালান, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জিরো টলারেন্স নীতি ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































