Apan Desh | আপন দেশ

কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ৪১৫

কুমিল্লা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১০:০৯, ২৮ সেপ্টেম্বর ২০২৬

কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ৪১৫

ছবি: আপন দেশ

কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। তৃতীয় দফা অভিযানে আরও ৪১৫ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে কুমিল্লার এএসপি (প্রশাসন ও অর্থ) লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

এর আগে দুই দফা অভিযান চালিয়ে ১৮ থানা থেকে ৮৭৮ জনকে আটক করা হয়।

পুলিশ জানায়, কিশোর গ্যাংয়ের উৎপাত রয়েছে এমন বিভিন্ন স্থান, আড্ডাস্থল ও অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন। 

আরও পড়ুন<<>>টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদ্‌যাপন

এএসপি লুৎফর রহমান বলেন, অভিযানে আটক ৪১৫ জনের বিরুদ্ধে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার তথ্য রয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে অপরাধের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেলে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, উঠতি বয়সি কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া ঠেকাতে নিয়মিত জেলা পুলিশের এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোর অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়