Apan Desh | আপন দেশ

মালয়েশিয়া

মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ

মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের যেকোনো দাফতরিক কাজে চলাচলের ক্ষেত্রে সবসময় প্রয়োজনীয় ও বৈধ নথিপত্র সঙ্গে রাখার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন। সোমবার (১৪ সেপ্টেম্বর) দূতাবাস প্রবাসীদের অবগত করে জানায়, মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্টের দেশব্যাপী অনথিভুক্ত অভিবাসীদের আটক করতে অভিযান চালাচ্ছে। এ প্রেক্ষাপটে ইমিগ্রেশনের কর্মকর্তারা কুয়ালালামপুরের ই-পাসপোর্ট সেবা কেন্দ্রের বেসরকারি প্রতিষ্ঠান ইএসকেএল ভবনসংলগ্ন এলাকায় এবং ভবনের নিচতলায় অবস্থানরত কিছুসংখ্যক প্রবাসী বাংলাদেশিকে সাময়িকভাবে জিজ্ঞাসাবাদ করে।

০৮:০০ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৬ সোমবার

মালয়েশিয়ায় পাঠানোর নামে প্রতারণা, রিক্রুটিং এজেন্সি সিলগালা

মালয়েশিয়ায় পাঠানোর নামে প্রতারণা, রিক্রুটিং এজেন্সি সিলগালা

সরকারি কোনো ঘোষণা বা অনুমোদন ছাড়াই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণার অভিযোগে রাজধানীর একটি রিক্রুটিং এজেন্সিতে অভিযান চালিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। অভিযানে অনিয়মের প্রমাণ পাওয়ায় ত্রিপল এ ওভারসিজ নামে ওই প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা এবং বিদেশগামী কর্মীদের কাছ থেকে নিয়মবহির্ভূতভাবে নেয়া তিন বক্স পাসপোর্ট জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

০৮:৫২ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার

প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দিলো মালয়েশিয়া

প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দিলো মালয়েশিয়া

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে কুয়ালালামপুরে পৌঁছেছেন। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেয়া হয়। সুসজ্জিত বাহিনীর দেয়া গার্ড অব অনারের সময় দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয়। এর আগে বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান ও তার সহধর্মিণী। ছোট শিশু মাইসা নুর আইশা ফুল দিয়ে শুভেচ্ছা জানান জুবাইদা রহমানকে।

০৯:১২ পিএম, ২১ জুন ২০২৬ রোববার

‘প্রবাসী কর্মীদের ভোগান্তি নিরসনে মাঠে নেমেছে সরকার’

‘প্রবাসী কর্মীদের ভোগান্তি নিরসনে মাঠে নেমেছে সরকার’

শেষ মুহূর্তে মালয়েশিয়া যেতে না পারা হাজার হাজার কর্মীর চরম ভোগান্তি ও হাহাকার নিরসনে মাঠে নেমেছে সরকার। এ পরিস্থিতির নেপথ্যে দায়ীদের চিহ্নিত করতে উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রবাসী কর্মীদের সঙ্গে প্রতারণা করা রিক্রুটিং এজেন্সিগুলোর লাইসেন্স বাতিলসহ কঠোর আইনি ব্যবস্থার চূড়ান্ত বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার (০২ জুন) প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ কঠোর বার্তা দেন তিনি। আরিফুল হক চৌধুরী বলেন, মালয়েশিয়া গমনেচ্ছু কর্মীদের শেষ সময়ের দুর্ভোগ, বিমানের টিকিটের কৃত্রিম সংকট এবং মালয়েশিয়া যেতে না পারার পেছনে থাকা কারসাজি উদ্ঘাটন করা হবে। এজন্য একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

০৩:২৮ পিএম, ২ জুন ২০২৬ মঙ্গলবার

মালয়েশিয়ায় নৌকাডুবি, ১৪ অভিবাসী নিখোঁজ

মালয়েশিয়ায় নৌকাডুবি, ১৪ অভিবাসী নিখোঁজ

মালয়েশিয়ার পশ্চিম উপকূলে অনিবন্ধিত অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে গেছে। নৌকাটিতে ৩৭ জন অভিবাসী ছিলেন। এ ঘটনায় এখন পর্যন্ত ১৪ জন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (১২ মে) এক বিবৃতিতে পেরাক রাজ্যের মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ) জানিয়েছে, স্থানীয় জেলেরা এখন পর্যন্ত ২৩ জনকে উদ্ধার করেছে। আরও ১৪ জন নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বারনামা সংবাদ সংস্থার তথ্যমতে, সামুদ্রিক পুলিশ, নৌবাহিনী এবং স্থানীয় মৎস্যজীবী সম্প্রদায়ের সদস্যদের সহায়তায় এমএমইএর দুটি জাহাজ এ তল্লাশি অভিযানে অংশ নিয়েছে।

০৩:৫৫ পিএম, ১২ মে ২০২৬ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement