ছবি : আপন দেশ
কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানকে অপহরণ করা হয়। অপহরণের ৪ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে কাকারা এলাকা থেকে ইসফাতুল ইসলাম জিসানকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে রাত আনুমানিক ৩টার দিকে একই উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: রাঙামাটিতে বিজিবির অভিযানে ভারতীয় অস্ত্র-গুলি জব্দ
প্রাথমিকভাবে মরদেহের গলায় ও কপালে আঘাতের চিহ্ন দেখা গেছে বলে জানা গেছে।
তবে কারা তাকে অপহরণ করেছে এবং কী কারণে এ ঘটনা ঘটেছে? তাৎক্ষণিক তা জানা যায়নি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে এ তথ্য জানিয়েছেন চকরিয়া থানার ওসি আরিফুর রহমান। তিনি বলেন, হত্যার কারণ উদ্ঘাটনে পুলিশ তৎপরতা চালাচ্ছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































