Apan Desh | আপন দেশ

আন্দোলন

হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল

হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুর থানায় দায়ের করা একটি মামলায় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে এ মামলার রুল দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দেয়া হয়েছে। সোমবার (১১ মে) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে ব্যারিস্টার সুমনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম. লিটন আহমেদ। এর আগে ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের কিছু সময় আগে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি লেখেন, আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।

১১:০১ এএম, ১১ মে ২০২৬ সোমবার

শিক্ষকদের ঘরে ফেরার আহবান শিক্ষা প্রতিমন্ত্রীর

শিক্ষকদের ঘরে ফেরার আহবান শিক্ষা প্রতিমন্ত্রীর

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, বিধি-বিধান মেনেই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্বাভাবিক গতিতে চলছে। একই সঙ্গে নিয়োগপত্রের দাবিতে আন্দোলনরতদের ধৈর্য ধারণ করে চলমান প্রক্রিয়ার প্রতি আস্থা রাখার এবং জনদুর্ভোগ এড়াতে আন্দোলন স্থগিত করে ঘরে ফেরার আহবান করেন তিনি। রোববার (২৬ এপ্রিল) নিয়োগপত্রের দাবিতে রাজধানীর শাহবাগে চলমান আন্দোলনের প্রেক্ষিতে সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষকদের একটি প্রতিনিধি দল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করে। সাত সদস্যের এ প্রতিনিধি দল নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়ে বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে।

১১:০৬ পিএম, ২৬ এপ্রিল ২০২৬ রোববার

আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম

আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম

আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ আছি। এটি কোনো দলের বিষয় নয়, এটি কোনো জোটের বিষয় নয়; এটি বাংলাদেশকে রক্ষা করার বিষয়। জুলাই গণ-অভ্যুত্থানকে রক্ষা করার বিষয়। জুলাইয়ের শহীদদের রক্ত যাতে বৃথা না যায়, এটি সে উদ্যোগের বিষয়। এর জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। রোববার (১২ এপ্রিল) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে মুক্তিযোদ্ধা হলরুমে ১১ দলীয় ঐক্যের আয়োজনে ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায়’ তিনি এসব কথা বলেন।

০৬:০১ পিএম, ১২ এপ্রিল ২০২৬ রোববার

‘ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের রাজপথে নামার আহবান’

‘ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের রাজপথে নামার আহবান’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক মো. নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্য সাবেক উপদেষ্টাদের রাজপথে নামার আহবান জানিয়েছেন । শনিবার (০৪ এপ্রিল) দুপুরে দেশে ফিরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম এ আহবান জানান। নাহিদ ইসলাম বলেন, আমি ড. মুহাম্মদ ইউনূসকে রাজপথের বিক্ষোভে নামার আহবান জানাচ্ছি। অন্তর্বর্তী সরকারের যেসব উপদেষ্টা ছিলেন, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তাদের দায়িত্ব নিতে হবে। তারা যে এ অধ্যাদেশগুলো করেছিলেন, কেন করেছিলেন, এখন সেগুলো বাতিল করা হচ্ছে- এগুলো নিয়ে তাদের কথা বলতে হবে। ড. মুহাম্মদ ইউনূসকে মুখ খুলতে হবে।

০৫:০৯ পিএম, ৪ এপ্রিল ২০২৬ শনিবার

চরমোনাই পীরের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

চরমোনাই পীরের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

মুফতি সৈয়দ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মুফতি রেজাউল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টায় তার বাসায় যান তারেক রহমান। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সঙ্গে ছিলেন। তারা চরমোনাই পীরের বাসায় কিছুক্ষণ বৈঠক করেন। এর আগে গত রোববার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও ঢাকা-১১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাত সাড়ে ৮টায় বেইলি রোডের বাসভবনে পৌঁছালে নাহিদ ইসলাম তাকে স্বাগত জানান। সাক্ষাতে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এনসিপির পক্ষ থেকে ছিলেন সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলমসহ অন্যান্য নেতারা। এর আগে সন্ধ্যা ৭টায় তারেক রহমান জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের বসুন্ধরা বাসভবনে যান। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল, তিনি জামায়াত আমীর ও এনসিপি আহবায়কের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ফলাফলে দেখা গেছে, বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটের শরিকদের আরও ৩টি আসন মিলিয়ে বিএনপি জোটের বর্তমান আসনসংখ্যা ২১২। দীর্ঘ দেড় দশক পর এমন ‘ভূমিধস’ বিজয় দলটির কর্মী-সমর্থকদের মাঝে নতুন প্রাণের সঞ্চার করেছে। তারেক রহমানের এ ঐতিহাসিক বিজয়ে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দেশ-বিদেশের বিভিন্ন সংগঠস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস অভিনন্দন জানিয়েছেন। আপন দেশ/এবি

০৭:৩৫ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ