Apan Desh | আপন দেশ

খামেনির শেষ বিদায়ে হামাস-হিজবুল্লাহ-হুথি নেতারা

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০৯:২২, ৫ জুলাই ২০২৬

খামেনির শেষ বিদায়ে হামাস-হিজবুল্লাহ-হুথি নেতারা

ছবি সংগৃহীত

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা চলছে। সর্বসাধারণের শ্রদ্ধার জন্য রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় রাখা হয় তার মরদেহ। শেষ বিদায় অনুষ্ঠানে ফিলিস্তিনের হামাস, লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথি প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

স্থানীয় সময় শনিবার (০৪ জুলাই) তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে অনুষ্ঠিত এ শোক অনুষ্ঠানে হাজার হাজার মানুষ অংশ নেন। খবর ফ্রান্স ২৪-এর।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বলেছে, লাখো মানুষের উপস্থিতিতে এ অনুষ্ঠান ইসলামি প্রজাতন্ত্রের প্রতিপক্ষদের উদ্দেশে শক্তির প্রদর্শনী হিসেবেও বিবেচিত হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে শনিবার ভোর থেকেই মানুষের ঢল নামে রাজধানীতে। 

শহরের প্রধান সড়কগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয় এবং বহু এলাকায় যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিশাল গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সের প্রধান চত্বর অনুষ্ঠান শুরুর অনেক আগেই পূর্ণ হয়ে যায়। বহু মানুষ কয়েক কিলোমিটার পথ হেঁটে সেখানে পৌঁছান। তেহরানের বিভিন্ন মেট্রো স্টেশনেও সকাল থেকে মানুষের দীর্ঘ সারি দেখা যায়।

এদিকে ইরান দীর্ঘদিন ধরে হামাস, হিজবুল্লাহ এবং হুথি আন্দোলনসহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন দিয়ে আসছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো এসব গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে। তেহরান এসব মিত্র শক্তিকে ‘অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স’ বা প্রতিরোধ অক্ষ হিসেবে অভিহিত করে।

আরও পড়ুন<<>>বাবার শেষ বিদায়ে কেন নেই মোজতবা খামেনি

অনুষ্ঠানে হিজবুল্লাহর প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনের জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ ফনেইশ। অন্যদিকে হামাসের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন রাজনৈতিক ব্যুরোর প্রধান মোহাম্মদ দারবিশ। এছাড়া হামাসের আরেক নেতা বাসেম নাইমও উপস্থিত ছিলেন।

হামাসের সাবেক রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াহ ২০২৪ সালে তেহরানে এক হামলায় নিহত হন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দেয়ার পর তিনি ওই হামলার শিকার হন বলে জানা যায়।

এছাড়া ফিলিস্তিনের ইসলামিক জিহাদ গোষ্ঠীর নেতা জিয়াদ আল-নাখালা এবং হুথি আন্দোলনের শীর্ষ নেতা ধাইফ আল্লাহ আল-শামিও অনুষ্ঠানে অংশ নেন।

শোক অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষ অংশ নিয়ে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানান। এর আগে বিদেশি কূটনীতিক ও কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন শুরু করেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, খামেনির মরদেহ তেহরান থেকে কুম শহরে নেয়া হবে, এরপর ইরাকের নাজাফ ও কারবালা হয়ে শেষ পর্যন্ত ইরানের মাশহাদে দাফন করা হবে। আগামী কয়েকদিন ধরে দেশজুড়ে বড় ধরনের শোক মিছিলের আয়োজন করা হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী মক্কা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া আইডি, প্রতারক রিমান্ডে দ. কোরিয়া-যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী নুসরাত হত্যায় দু’জনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন ছয় মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতা বেশি: সি‌পি‌ডি বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বিএনপির মিডিয়া সেলের এক সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি ঢাকায় বাংলাদেশে-ব্রাজিল ম্যাচ ৬ অক্টোবর বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা: নিষেধাজ্ঞায় ইরানের শাসনব্যবস্থার পতন হবে না
City Touch