Apan Desh | আপন দেশ

জানাযা

বাবার দাফনে যোগ দিচ্ছেন না মোজতবা খামেনি

বাবার দাফনে যোগ দিচ্ছেন না মোজতবা খামেনি

নিরাপত্তা জনিত কারণে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবা সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির দাফন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না। এ তথ্য জানিয়েছেন ভারতে নিযুক্ত ইরানের প্রতিনিধি আয়াতুল্লাহ হাকিম এলাহি।আয়াতুল্লাহ হাকিম এলাহি বলেছেন, ইরানের নেতাদের বিরুদ্ধে ইসরায়েলের ক্রমাগত হুমকির কারণেই মোজতবা খামেনি দাফন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন না। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সম্প্রতি হুমকি দিয়েছিলেন, খামেনিকে ‘মৃত্যুর জন্য চিহ্নিত’ করা হয়েছে। ইরান ওই বক্তব্যের কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করেছেন, ভবিষ্যতের যেকোনো হুমকির শক্তিশালী জবাব দেয়া হবে।

০৯:২১ পিএম, ২ জুলাই ২০২৬ বৃহস্পতিবার

খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত

খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করা হয়েছে। দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। বুধবার (০৪ মার্চ) রাতে রাজধানী তেহরানে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে অনুষ্ঠানটি পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাসনিম নিউজ এজেন্সি তেহরান প্রদেশের ইসলামিক প্রোপাগেশন কোঅর্ডিনেশন কাউন্সিলের এক বিবৃতি প্রকাশ করেছে। সেখানে জানানো হয়, অভূতপূর্ব জনসমাগমের সম্ভাবনা এবং প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুতের জন্য অতিরিক্ত সময় প্রয়োজন হওয়ায় জানাজা স্থগিত করা হয়েছে।

০৬:৫২ পিএম, ৪ মার্চ ২০২৬ বুধবার

কান্নার জন্য আসিনি, রক্তের বদলা নিতে চাই: আব্দুল আল জাবের

কান্নার জন্য আসিনি, রক্তের বদলা নিতে চাই: আব্দুল আল জাবের

শহীদ শরীফ ওসমান হাদির খুনিদের গ্রেফতার করতে না পারায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে ইনকিলাব মঞ্চ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ পদত্যাগের আল্টিমেটাম দেয়া হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) মানিক মিয়া অ্যাভিনিউতে শহীদ হাদির জানাজার আগে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল আল জাবের এ ঘোষণা দেন। আব্দুল আল জাবের বলেন, আমরা এখানে শুধু কান্নার জন্য আসিনি। আমরা ভাইয়ের রক্তের বদলা নিতে এসেছি। এতদিন পার হয়ে গেলেও মূল খুনিকে গ্রেফতার করা হয়নি। এমনকি খুনি কোথায় আছে, তাও সরকার স্পষ্ট করে জানায়নি। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দাবি করা হয়, এটি কোনো একজনের কাজ নয়। এর পেছনে একটি শক্তিশালী খুনি চক্র কাজ করছে। আব্দুল আল জাবের আরও বলেন, প্রশাসনের বিভিন্ন স্তরে ও  মিলিটারির ভেতরেও আগের সরকারের দোসররা ঘাপটি মেরে বসে আছে। তাদেরকে খুঁজে বের করতে হবে।

০৪:৩৬ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement