Apan Desh | আপন দেশ

হিজবুল্লাহ

লেবাননে এক সপ্তাহের যুদ্ধবিরতি

লেবাননে এক সপ্তাহের যুদ্ধবিরতি

হিজবুল্লাহপন্থী গণমাধ্যম আল-মায়াদিন এক ইরানি কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, লেবাননে এক সপ্তাহের যুদ্ধবিরতি আজ রাত থেকেই কার্যকর হবে। বুধবার (১৫ এপ্রিল) ওই কর্মকর্তার মতে, ইরানের চাপের ফলেই এ পদক্ষেপ নেয়া হয়েছে। এ যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান অস্থায়ী যুদ্ধবিরতির শেষ সপ্তাহের সঙ্গে মিলিয়ে কার্যকর হবে। তবে ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইসরায়েল। দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেছেন, লেবাননে এক সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাবটি প্রথম তোলেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। চ্যানেল ১২ আরও জানায়, বিষয়টি নিয়ে আলোচনা করতে আজ রাতেই ইসরায়েলের মন্ত্রিসভা বৈঠকে বসবে।

১২:২৪ এএম, ১৬ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার

হিজবুল্লাহর সঙ্গে তীব্র সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

হিজবুল্লাহর সঙ্গে তীব্র সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি সেনাদের তীব্র সংঘর্ষ হয়েছে। এতে চারজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। একই ঘটনায় আরও দুই সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আইডিএফের প্রাথমিক তদন্তে জানা গেছে, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দক্ষিণ লেবাননের পশ্চিম অংশে অভিযান চালানোর সময় নাহাল ব্রিগেডের রিকনাইসান্স ইউনিটের সদস্যরা হিজবুল্লাহর একটি সশস্ত্র দলের মুখোমুখি হন। এরপর খুব কাছাকাছি অবস্থান থেকে দুই পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি শুরু হয়।

০৪:২০ পিএম, ৩১ মার্চ ২০২৬ মঙ্গলবার

ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা জ্বলছে ইসরায়েলি শিল্পাঞ্চল

ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা জ্বলছে ইসরায়েলি শিল্পাঞ্চল

ইরান ও হিজবুল্লাহর যৌথ হামলার পর ইসরায়েলে নতুন করে আঘাতের খবর পাওয়া গেছে। হাইফার পর এবার নিওত হোভভ শিল্পাঞ্চলে ক্ষেপণাস্ত্রের আঘাতে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৯ মার্চ) বিকেলে ইসরায়েলের পরিবেশ সুরক্ষা মন্ত্রণালয় জানায়, আগুনের ফলে বিপজ্জনক রাসায়নিক চুইয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে আপাতত রামাত নেগেভ আঞ্চলিক কাউন্সিলের আশপাশের শহরগুলোর জন্য বড় কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিস্ফোরণের শকওয়েভে অন্তত একজন আহত হয়েছেন।

০৮:৫৭ পিএম, ২৯ মার্চ ২০২৬ রোববার

হিজবুল্লাহ নেতা শেখ হাসান নাসরুল্লাহ কে?

হিজবুল্লাহ নেতা শেখ হাসান নাসরুল্লাহ কে?

ইসরায়েলি সামরিক বাহিনী শনিবার (২৮ সেপ্টেম্বর) দাবি করেছে, তারা বৈরুতে এক বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ নেতা শেখ হাসান নাসরুল্লাহকে হত্যা করেছে। লেবাননের শিয়া মুসলিম সংগঠন হিজবুল্লাহর পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কে এই নাসরুল্লাহ? এ নিয়ে বিবিসিতে এক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। নাসরুল্লাহ মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী এবং আলোচিত ব্যক্তিত্ব। ইসরায়েলের হামলার শঙ্কায় তিনি বহু বছর জনসমুক্ষে আসেননি। ইরানের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। যা তাকে হিজবুল্লাহকে রাজনৈতিক ও সামরিক শক্তিতে পরিণত করতে সহায়তা করেছে।

০৩:৪৫ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৪ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement