Apan Desh | আপন দেশ

আয়াতুল্লা আলী খামেনি

খামেনি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছি: ট্রাম্প

খামেনি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছি: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও এক চাঞ্চল্যকর মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন। তিনি দাবি করেছেন, ইরানের শীর্ষ নেতৃত্ব তাকে দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব দিয়েছিল, যা তিনি সরাসরি প্রত্যাখ্যান করেছেন। ওয়াশিংটনে রিপাবলিকান পার্টির এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে দেয়া বক্তব্যে ট্রাম্প বলেন, ইরানের পক্ষ থেকে অনানুষ্ঠানিকভাবে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। আমার মনে হয়, দুনিয়ার কোনো শাসকই ইরানের প্রধান হতে চাইবেন না। ইরান আমাকে স্পষ্টভাবে জানিয়েছে, আমরা আপনাকে আমাদের পরবর্তী খামেনি হিসেবে চাই। কিন্তু আমি বলেছি, এটা আমার দরকার নেই। তোমাদের ধন্যবাদ।

০৭:০১ পিএম, ২৬ মার্চ ২০২৬ বৃহস্পতিবার

খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত

খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করা হয়েছে। দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। বুধবার (০৪ মার্চ) রাতে রাজধানী তেহরানে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে অনুষ্ঠানটি পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাসনিম নিউজ এজেন্সি তেহরান প্রদেশের ইসলামিক প্রোপাগেশন কোঅর্ডিনেশন কাউন্সিলের এক বিবৃতি প্রকাশ করেছে। সেখানে জানানো হয়, অভূতপূর্ব জনসমাগমের সম্ভাবনা এবং প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুতের জন্য অতিরিক্ত সময় প্রয়োজন হওয়ায় জানাজা স্থগিত করা হয়েছে।

০৬:৫২ পিএম, ৪ মার্চ ২০২৬ বুধবার

খামেনি হত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে বিক্ষোভ

খামেনি হত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে বিক্ষোভ

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হয়েছে। আমেরিকা-ইসরায়েল যৌথ হামলায় তিনি নিহত হন। এ হত্যার প্রতিবাদে বাংলাদেশ, কাশ্মীর এবং পাকিস্তানসহ বেশ কিছু দেশে ব্যাপক বিক্ষোভ হয়েছে।রোববার (০১ মার্চ) বিকেলে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমাবেশ করে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বিজয়নগর ও কাকরাইল হয়ে শান্তিনগর মোড়ে গিয়ে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর, সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের নায়েবে আমীর ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। বক্তারা অভিযোগ করেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালিয়েছে এবং দেশটির শীর্ষ নেতৃত্ব ও সামরিক কর্মকর্তাদের হত্যা করেছে।

০৭:৫৪ পিএম, ১ মার্চ ২০২৬ রোববার

খামেনির মৃত্যুতে ইরানে তিন সদস্যের লিডারশিপ কাউন্সিল গঠন

খামেনির মৃত্যুতে ইরানে তিন সদস্যের লিডারশিপ কাউন্সিল গঠন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন। তার মৃত্যুর পরে দেশটির সংবিধান অনুযায়ী একটি লিডারশিপ কাউন্সিল গঠন করা হয়েছে। নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত এ কাউন্সিলই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করবে। ইরানের গার্ডিয়ান কাউন্সিলের সদস্য আলিরেজা আরাফিকে লিডারশিপ কাউন্সিলের ফকিহ বা ধর্মীয় আইনজ্ঞ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। কাউন্সিলের অন্য সদস্যরা হলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গোলাম-হোসেইন মোহসেনি-এজেই।

০৪:৫৪ পিএম, ১ মার্চ ২০২৬ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement