Apan Desh | আপন দেশ

চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৯:২৯, ২ জুলাই ২০২৬

আপডেট: ১৯:৩১, ২ জুলাই ২০২৬

চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস

ফাইল ছবি, আপন দেশ

২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর বন্ধ হয়ে যায় বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রেন চলাচল। দীর্ঘ সময় ধরেই ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে আবারও দুই দেশের মধ্যে ট্রেন চালুর বিষয়ে তোড়জোড় শুরু হয়েছে। 

এর অংশ হিসেবে খুব শিগগিরই দুই দেশের মধ্যে আবারও ট্রেন চলাচল শুরু হতে পারে।

বৃহস্পতিবার (০২ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম জি-২৪ এক প্রতিবেদনে জানিয়েছে, পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুঁড়ি এবং বাংলাদেশের রাজধানী ঢাকার মাঝে চলাচল করা মিতালী এক্সপ্রেস চালুর কাজ চলছে। ভারতীয় রেল মন্ত্রণালয় এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবে। 

আরও পড়ুন<<>>মসজিদে স্পিকারের ব্যবহার নিষিদ্ধ করছে ইসরায়েল

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশ-ভারত দুই দেশের রেল কর্মকর্তারা এ ট্রেন চলাচল শুরুর বিষয়ে বৈঠক করেছেন। এরপর মিতালী এক্সপ্রেস চালুর ব্যাপারে সবুজ সংকেত মিলেছে।

রেললাইনের নিরাপত্তা পরীক্ষা এবং অন্যান্য প্রযুক্তিগত বিষয় সব প্রায় সম্পন্ন। অল্প কয়েকদিনের মধ্যে ট্রেনের সময়সূচি এবং টিকিট বুকিংয়ের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।

এদিকে, গত সপ্তাহ থেকে বাংলাদেশিদের আবারও টুরিস্ট ভিসা দেয়া শুরু করেছে ভারত। ধারণা করা হচ্ছে, নতুন করে ভিসা সেবা চালু হওয়ায় ধীরে ধীরে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস ট্রেনও চালু করা হবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement